এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি

এমএলএসে পারিশ্রমিকে সবার ওপরে মেসি
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

ফুটবল মাঠের পারফরম্যান্সের পাশাপাশি উপার্জনের দিক থেকে নিজের আধিপত্য ধরে রেখেছেন লিওনেল মেসি। যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারের (এমএলএস) এখনো সর্বোচ্চ পারিশ্রমিক পাওয়া ফুটবলার ইন্টার মিয়ামির এই আর্জেন্টাইন অধিনায়ক।
পারিশ্রমিক হিসেবে বছরে মেসি পাচ্ছেন ২ কোটি ৮৩ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় যা প্রায় ৩৫৩ কোটি টাকা। মেসির একার বেতনের চেয়ে কম খরচ করে এমএলএসের ২৫টি ক্লাব।
এমএলএস প্লেয়ার্স অ্যাসোসিয়েশনের প্রকাশিত সর্বশেষ পারিশ্রমিক তালিকায় এই তথ্য উঠে এসেছে বলে এক রিপোর্টে জানিয়েছে ফুটবল বিষয়ক সংবাদমাধ্যম গোলডটকম।
আগের বছরের তুলনায় মেসির বার্ষিক পারিশ্রমিক বেড়েছে ৮০ লাখ ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১০০ কোটি টাকা।
এই হিসাবের মধ্যে শুধু ফুটবল খেলার জন্য পাওয়া নিশ্চিত পারিশ্রমিক অন্তর্ভুক্ত রয়েছে। স্পনসরশিপ ও অন্যান্য বাণিজ্যিক উৎস থেকে তার আয় এতে যোগ করা হয়নি। ইন্টার মিয়ামির সঙ্গে ২০২৮ সাল পর্যন্ত চুক্তির মেয়াদ বাড়িয়েছেন আর্জেন্টাইন মহাতারকা।
তালিকায় দ্বিতীয় অবস্থানে আছেন শিকাগো ফায়ারের পোলিশ ফরোয়ার্ড রবার্ট লেভানডফস্কি। তার বার্ষিক নিশ্চিত পারিশ্রমিক ১ কোটি ৯৫ লাখ ১০ হাজার ডলার, যা বাংলাদেশি মুদ্রায় প্রায় ২৪৩ কোটি ৩১ লাখ টাকা।
তৃতীয় স্থানে রয়েছেন অরল্যান্ডো সিটির ফরাসি তারকা আঁতোয়ান গ্রিজমান। তার বার্ষিক পারিশ্রমিক ১ কোটি ৩৯ লাখ ৩৮ হাজার ডলার।
চতুর্থ অবস্থানে লস অ্যাঞ্জেলেস এফসির দক্ষিণ কোরিয়ান ফরোয়ার্ড সন হিউং-মিন পান ১ কোটি ১১ লাখ ৫২ হাজার ডলার। শীর্ষ পাঁচের শেষ নামটি আটলান্টা ইউনাইটেডের সুইস ফরোয়ার্ড ব্রিল এমবোলো। তার পারিশ্রমিক ১ কোটি ৮ লাখ ১০ হাজার ডলার।
ব্যক্তিগত পারিশ্রমিকের পাশাপাশি খেলোয়াড়দের পেছনে ব্যয়ের দিক থেকেও এগিয়ে রয়েছে মেসির ইন্টার মিয়ামি। ক্লাবটির খেলোয়াড়দের মোট নিশ্চিত পারিশ্রমিক ৫ কোটি ৯৩ লাখ ৭০ হাজার ডলার, বাংলাদেশি মুদ্রায় প্রায় ৭৪০ কোটি ৪২ লাখ টাকা। যা এমএলএসে সর্বোচ্চ।
খেলোয়াড়দের পারিশ্রমিক বাবদ সবচেয়ে কম ব্যয় করছে ফিলাডেলফিয়া ইউনিয়ন। তাদের মোট নিশ্চিত পারিশ্রমিকের পরিমাণ ১ কোটি ২৬ লাখ ৪০ হাজার ডলার।

ফকল্যান্ড দ্বীপে ক্রিকেটের নতুন ইতিহাস
নেশনস লিগের শেষ আটে মুখোমুখি স্পেন-ফ্রান্স