গোপালগঞ্জে বিএনপি নেতাকে অপহরণ, দেড় লাখ টাকায় মুক্তি

সিটিজেন জার্নাল ডেস্ক

ঢাকা থেকে ব্যক্তিগত গাড়িতে বাগেরহাটে ফেরার পথে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় অপহরণের শিকার হয়েছিলেন বলে দাবি করেছেন বাগেরহাট জেলা বিএনপির সদস্য ও ব্যবসায়ী মনিরুল হক ফরাজী। তার দাবি, হামলাকারীরা মারধর করে সঙ্গে থাকা টাকা ও মূল্যবান সামগ্রী ছিনিয়ে নেওয়ার পর বিকাশে আরও দেড় লাখ টাকা নিয়ে তাকে ছেড়ে দেয়।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরে নিজের বাসায় ফেরেন তিনি। বর্তমানে চিকিৎসা নিয়ে বাসায় অবস্থান করছেন। তবে শুক্রবার বিকাল পর্যন্ত এ ঘটনায় পুলিশের কাছে কোনো লিখিত অভিযোগ করেননি তিনি।
শুক্রবার (২০ নভেম্বর) বিকালে মুঠোফোনে ঘটনার বর্ণনা দিয়ে মনিরুল হক জানান, বুধবার দিবাগত রাত ১টার দিকে ঢাকা থেকে বাগেরহাটের উদ্দেশে রওনা হন তারা। বৃহস্পতিবার ভোরে গোপালগঞ্জের ঘোনাপাড়া এলাকায় পৌঁছালে সড়কে গাছ ফেলে অবরোধ দেখতে পান। এ সময় কিছু লোক গাছ সরিয়ে দিলে তারা দ্রুত গাড়ি নিয়ে সামনে এগোনোর চেষ্টা করেন।
মনিরুলের ভাষ্য, কিছু দূর যেতেই লাঠিসোঁটা হাতে একদল ব্যক্তি তাঁদের গাড়ির পথ আটকে ঘিরে ধরে। গাড়ি থেকে নামার পর তাকে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তার নাক ও মুখ দিয়ে রক্ত ঝরতে থাকে। হামলাকারীরা তার কাছ থেকে ৬৭ হাজার টাকা, বিভিন্ন ব্যাংকের ডেবিট ও ক্রেডিট কার্ড, প্লাটিনামের একটি আংটি, গলার হার এবং একটি আইফোন নিয়ে যায়।
তার সঙ্গে থাকা জেলা বিএনপির কমিটিতে পদপ্রত্যাশী শেখ মঈন উদ্দিন আহমেদ ও গাড়িচালক হাসানকেও মারধর করা হয়। পরে তাদের ছেড়ে দেওয়া হলেও মনিরুলকে আটকে রাখে হামলাকারীরা।
শেখ মঈন উদ্দিনের ভাষ্য অনুযায়ী, মনিরুলের মুঠোফোনে প্রধানমন্ত্রী তারেক রহমানের ছবি এবং দলীয় কর্মকাণ্ডের ছবি দেখতে পেয়ে হামলাকারীরা তাকে লক্ষ্য করে ‘বিএনপি, বিএনপি’ বলে চিৎকার করতে থাকে। একপর্যায়ে তাঁকে ধরে নিয়ে যায়। প্রাণ বাঁচাতে মঈন উদ্দিন ও চালক হাসান গাড়ি ফেলে সেখান থেকে চলে আসেন।
মুক্তির জন্য আরও দেড় লাখ টাকা দাবি
মনিরুল হক জানান, আটকে রাখার পর হামলাকারীরা তাকে গোপালগঞ্জের বিভিন্ন এলাকায় পায়ে হাঁটিয়ে ঘোরায়। ভোর থেকে সকাল পর্যন্ত তাকে এভাবে হাঁটানো হয়। একপর্যায়ে মুক্তির বিনিময়ে আরও টাকা দাবি করে তারা।
তিনি বলেন, ‘আমি তখন তাদের বিকাশের মাধ্যমে দেড় লাখ টাকা এনে দিলে তারা আমাকে ছেড়ে দেন। সব মিলিয়ে তারা আমার কাছ থেকে ২ লাখ ১৭ হাজার টাকা ও মালামাল ছিনিয়ে নিয়ে গেছেন।’
মনিরুলের দাবি, শুরুতে হামলাকারীর সংখ্যা ১৫ থেকে ২০ জন থাকলেও শেষ পর্যন্ত চারজন সেখানে ছিল। তাঁদের কাউকেই তিনি ব্যক্তিগতভাবে চেনেন না।
মুক্তি পাওয়ার পর ভাড়া করা মোটরসাইকেল ও বিভিন্ন যানবাহনে করে যাত্রা করে বৃহস্পতিবার রাত ৯টার দিকে ঢাকার মোহাম্মদপুরের বাসায় পৌঁছান তিনি। ঢাকায় চিকিৎসা নিয়েছেন জানিয়ে মনিরুল বলেন, তার সারা শরীরে প্রচণ্ড ব্যথা রয়েছে। তবে ঘটনার বিষয়ে এখনো আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কিছু জানাননি।
এ বিষয়ে বাগেরহাটের পুলিশ সুপার মো. জামিরুল ইসলাম বলেন, মনিরুল হক গোপালগঞ্জে অপহরণের শিকার হয়েছেন বলে জানার পর তারা গোপালগঞ্জ পুলিশের সঙ্গে যোগাযোগ করেছেন। ওই বিএনপি নেতা বৃহস্পতিবার রাতে ফিরে চিকিৎসা নিয়েছেন। সুস্থ হওয়ার পর তার কাছ থেকে বিস্তারিত শুনে প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।