আইসিজে’র রায় কি ইসরায়েলের জন্য সতর্কবার্তা

সিটিজেন জার্নাল ডেস্ক

আন্তর্জাতিক বিচার আদালত (আইসিজে) মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগের রায় দিয়েছেন। দীর্ঘ সাত বছর বিচারিক প্রক্রিয়া ও তদন্তের পর দেওয়া এই রায়কে ঐতিহাসিক হিসেবে দেখা হচ্ছে। ১৯৪৫ সালে আদালত প্রতিষ্ঠার পর গণহত্যার অভিযোগে এটিই প্রথম চূড়ান্ত রায়।
এই রায়ের প্রভাব শুধু রোহিঙ্গাদের বিচার পাওয়ার পথেই সীমাবদ্ধ নয়। ফিলিস্তিনের গাজায় ইসরায়েলের সামরিক অভিযানকে কেন্দ্র করে দক্ষিণ আফ্রিকার করা গণহত্যার মামলাতেও এর গুরুত্বপূর্ণ প্রভাব পড়তে পারে বলে মনে করছেন আইন ও আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকেরা।
বিশেষ করে গণহত্যার উদ্দেশ্য প্রমাণের ক্ষেত্রে আইসিজের এই অবস্থান দক্ষিণ আফ্রিকার জন্য নতুন আইনি সুযোগ তৈরি করতে পারে। ফলে প্রশ্ন উঠেছে, রোহিঙ্গা গণহত্যার রায় গাজা মামলার গতিপথ কতটা বদলে দিতে পারে?
ইসরায়েলের বিরুদ্ধে দক্ষিণ আফ্রিকার মামলা
২০২৩ সালের ২৯ ডিসেম্বর গাজায় ইসরায়েলের সামরিক অভিযান শুরুর প্রায় তিন মাস পর আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে দক্ষিণ আফ্রিকা। দেশটির অভিযোগ, ইসরায়েল ফিলিস্তিনিদের বিরুদ্ধে গণহত্যা চালাচ্ছে।
২০২৪ সালের জানুয়ারিতে প্রাথমিক শুনানি শেষে আইসিজে জানায়, গাজায় ইসরায়েলের কর্মকাণ্ড গণহত্যার পর্যায়ে পড়তে পারে। একই সঙ্গে বেসামরিক মানুষকে রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন আদালত।
পরবর্তী সময়ে গাজায় খাদ্য সরবরাহ নিশ্চিত করা এবং রাফায় ইসরায়েলের স্থল অভিযান বন্ধের নির্দেশও দেওয়া হয়।
তবে এসব নির্দেশ ইসরায়েল কার্যকর করেনি বলে অভিযোগ করেছে মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ ও অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল।
রোহিঙ্গা মামলার সঙ্গে গাজার মিল কোথায়
২০১৯ সালে আফ্রিকার দেশ গাম্বিয়া মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলা করে। এর আগে ২০১৭ সালে মিয়ানমারের সামরিক বাহিনীর অভিযানে লাখ লাখ রোহিঙ্গা বাংলাদেশে পালিয়ে আসতে বাধ্য হন।
মিয়ানমার শুরু থেকেই বেসামরিক মানুষের ওপর অপরাধের অভিযোগ অস্বীকার করে আসছিল। তবে হত্যাকাণ্ড, ধর্ষণ, নির্যাতন ও রোহিঙ্গাদের গ্রাম ধ্বংসের বিভিন্ন প্রমাণ আদালতে উপস্থাপন করা হয়।
বৃহস্পতিবার দেওয়া রায়ে আদালত বলেছে, মিয়ানমারের সামরিক বাহিনীর কর্মকাণ্ড এবং উপস্থাপিত প্রমাণ থেকে গণহত্যার উদ্দেশ্য স্পষ্ট। শুধু লিখিত নির্দেশ নয়, ধারাবাহিক কর্মকাণ্ড ও পরিস্থিতির সামগ্রিক চিত্র থেকেও একটি রাষ্ট্রের গণহত্যার উদ্দেশ্য নির্ধারণ করা সম্ভব।
এখানেই গাজার মামলার সঙ্গে রোহিঙ্গা মামলার গুরুত্বপূর্ণ মিল দেখছেন বিশ্লেষকেরা। তাঁদের মতে, গাজায় বেসামরিক মানুষের মৃত্যু, ব্যাপক বাস্তুচ্যুতি এবং ইসরায়েলি কর্মকর্তাদের বিভিন্ন বক্তব্যও আদালতের বিবেচনায় আসতে পারে।
গাজা মামলায় কী প্রভাব পড়বে
বিশ্লেষকদের মতে, রোহিঙ্গা মামলার রায় গাজায় ইসরায়েলের বিরুদ্ধে মামলার চূড়ান্ত সিদ্ধান্ত নয়। তবে গণহত্যার উদ্দেশ্য কীভাবে প্রমাণ করা যায়, সে বিষয়ে দক্ষিণ আফ্রিকার জন্য গুরুত্বপূর্ণ আইনি দৃষ্টান্ত তৈরি হয়েছে।
ফিলিস্তিনি রাজনৈতিক বিশ্লেষক আহমেদ নাজ্জার মনে করেন, এই রায় গাজার মামলার বিচারিক দৃষ্টিভঙ্গি নির্ধারণে ভূমিকা রাখতে পারে।
তবে গাজা ও মিয়ানমারের পরিস্থিতি এক নয়। আইসিজেকে গাজা-সংক্রান্ত প্রমাণ আলাদাভাবে পর্যালোচনা করতে হবে। ইসরায়েলও দাবি করে আসছে, তারা হামাসের বিরুদ্ধে আত্মরক্ষার অংশ হিসেবে সামরিক অভিযান চালাচ্ছে।
ইসরায়েলের মিত্রদের ওপরও কি প্রভাব পড়বে
এই রায়ের প্রভাব ইসরায়েলের মিত্র দেশগুলোর ওপরও পড়তে পারে। বিশেষ করে কোনো দেশ ইসরায়েলের কথিত অপরাধে সহযোগিতা করলে আন্তর্জাতিক আইনের আওতায় তাদের দায়বদ্ধতার প্রশ্ন উঠতে পারে।
যুক্তরাষ্ট্র ইসরায়েলের প্রধান মিত্র। ওয়াশিংটন আগে থেকেই আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) কয়েকজন বিচারকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়েছে। এবার আন্তর্জাতিক বিচার আদালতের বিরুদ্ধেও যুক্তরাষ্ট্র ব্যবস্থা নিতে পারে বলে আশঙ্কা রয়েছে।
অন্যদিকে জার্মানি মিয়ানমারের বিরুদ্ধে গাম্বিয়ার মামলায় সমর্থন জানিয়েছিল। রোহিঙ্গাদের ওপর হত্যাকাণ্ড, যৌন সহিংসতা, শিশুদের প্রতি নির্যাতন ও জোরপূর্বক বাস্তুচ্যুতির বিষয়গুলো বিবেচনায় নেওয়ার আহ্বান জানিয়েছিল দেশটি। বিশ্লেষকদের মতে, এসব বিষয় গাজার পরিস্থিতির সঙ্গেও প্রাসঙ্গিক।
গণহত্যা প্রমাণ করা এত কঠিন কেন
আন্তর্জাতিক আইনে গণহত্যার অভিযোগ প্রমাণ করা যুদ্ধাপরাধের তুলনায় অনেক কঠিন। ১৯৪৮ সালের গণহত্যা সনদ অনুযায়ী, কোনো জাতীয়, জাতিগত, বর্ণগত বা ধর্মীয় গোষ্ঠীকে সম্পূর্ণ বা আংশিকভাবে নিশ্চিহ্ন করার উদ্দেশ্যে অপরাধ সংঘটিত হলে তা গণহত্যা হিসেবে বিবেচিত হয়।
এ ক্ষেত্রে শুধু হত্যাকাণ্ডের প্রমাণ যথেষ্ট নয়। সংশ্লিষ্ট রাষ্ট্রের পক্ষ থেকে ওই জনগোষ্ঠীকে ধ্বংস করার উদ্দেশ্য ছিল, সেটিও প্রমাণ করতে হয়।
এ কারণেই রোহিঙ্গা মামলার রায়কে গুরুত্বপূর্ণ মনে করা হচ্ছে। আদালত দেখিয়েছেন, গণহত্যার উদ্দেশ্য প্রমাণে সরাসরি লিখিত নির্দেশ থাকা অপরিহার্য নয়। ধারাবাহিক সহিংসতা, রাষ্ট্রীয় আচরণ এবং অপরাধের সামগ্রিক ধরন থেকেও সেই উদ্দেশ্য নির্ধারণ করা সম্ভব।
তবে গাজা মামলার চূড়ান্ত রায় পেতে আরও কয়েক বছর লাগতে পারে। দুই পক্ষের লিখিত যুক্তি ও পাল্টা যুক্তি উপস্থাপনের প্রক্রিয়া এখনো বাকি। দক্ষিণ আফ্রিকার পরবর্তী লিখিত বক্তব্য জমা দেওয়ার সময় নির্ধারণ করা হয়েছে ২০২৭ সালের নভেম্বর।
সব মিলিয়ে, রোহিঙ্গা গণহত্যার রায় ফিলিস্তিনিদের জন্য তাৎক্ষণিক বিচার নিশ্চিত না করলেও ইসরায়েলের বিরুদ্ধে মামলায় গুরুত্বপূর্ণ আইনি ভিত্তি তৈরি করেছে। একই সঙ্গে গণহত্যার অভিযোগে রাষ্ট্রের দায় নির্ধারণ এবং অপরাধে সহযোগিতাকারী দেশগুলোর ভূমিকা নিয়ে আন্তর্জাতিক অঙ্গনে নতুন করে আলোচনা তৈরি করেছে।