এএফসির দুই পুরস্কার পেলো বাফুফে

এএফসির দুই পুরস্কার পেলো বাফুফে
সিটিজেন জার্নাল স্পোর্টস ডেস্ক

এশিয়ান ফুটবল ফেডারেশনের অ্যাওয়ার্ড নাইটে দুটি ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। বাফুফে দুই মেম্বার অ্যাসোসিয়েশনের রুবি ক্যাটাগরি ও গ্রাসরুট ফুটবল সিলভার ক্যাটাগরিতে মনোনয়ন পেয়েছিল। দুই ক্যাটাগরিতেই পুরস্কৃত হয়েছে।
গত বছর এএফসি প্রেসিডেন্টস অ্যাওয়ার্ড গ্রাসরুট ব্রোঞ্জ ক্যাটাগরিতে পুরস্কার পেয়েছিল বাংলাদেশ। এবার এক ধাপ উপরে সিলভার ক্যাটাগরিতে মনোনীত হয়। এই ক্যাটাগরিতে বাংলাদেশের সঙ্গে ছিল গুয়াম ও ভারত। বাংলাদেশ ২০২৬ সালের ফেব্রুয়ারিতে সিলভার ধাপে উঠেছে।
বাংলাদেশ গত বছর মেম্বার অ্যাসোসিয়েশন রুবি ক্যাটাগরিতে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি। এবার এই ক্যাটাগরিতে বাংলাদেশের পুরস্কার পাওয়ার সম্ভাবনা ছিল বেশি।
কারণ গতবার পুরস্কার পাওয়া লাওস এবারও ছিল, একই ক্যাটাগরিতে আরেকটি মনোনীত ফেডারেশন গুয়াম।
ফেডারেশনের সার্বিক কর্মকাণ্ড, স্বচ্ছতা, সামাজিক দায়বদ্ধতার হিসেবে এই পুরস্কার পেয়েছে বাফুফে। জাপান, ভারত, থাইল্যান্ড যথাক্রমে প্লাটিনাম, ডায়মন্ড ও গোল্ড ক্যাটাগরিতে এই পুরস্কার পেয়েছে।
সাফ আঞ্চলিক সংস্থা হিসেবে মনোনয়ন পেলেও পুরস্কার পায়নি, ফিফার অর্থায়নে আসিয়ান কাপ হওয়ায় আসিয়ান সেরা আঞ্চলিক সংস্থার পুরস্কার পেয়েছে।
বাফুফের পক্ষ থেকে পুরস্কার গ্রহণ করেন সাবেক জাতীয় ফুটবলার ও নির্বাহী সদস্য গোলাম গাউস। অসুস্থতার জন্য যেতে পারেননি সহ-সভাপতি ও ডেভেলপমেন্ট কমিটির চেয়ারম্যান নাসের শাহরিয়ার জাহেদী।

নো বল আর ক্যাচ মিসে হেরেছে বাংলাদেশ: শান্ত