গণহত্যার রায়ের পর মিয়ানমারের ওপর নতুন নিষেধাজ্ঞা

সিটিজেন জার্নাল ডেস্ক

রোহিঙ্গাদের ওপর গণহত্যার দায়ে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর দেশটির সামরিক কর্তৃপক্ষের ওপর আন্তর্জাতিক চাপ আরও বাড়ছে। নতুন করে নিষেধাজ্ঞা আরোপের দাবি উঠেছে বিভিন্ন দেশ ও আন্তর্জাতিক সংস্থার পক্ষ থেকে। বিশেষ করে যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র, কানাডা ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে আন্তর্জাতিক মহলের।
তবে আইসিজের রায়ের পর স্বয়ংক্রিয়ভাবে কোনো দেশের ওপর অর্থনৈতিক বা বাণিজ্যিক নিষেধাজ্ঞা কার্যকর হয় না। এ ধরনের পদক্ষেপ নিতে সংশ্লিষ্ট দেশ বা জোটকে নিজস্ব রাজনৈতিক ও আইনি প্রক্রিয়ার মধ্য দিয়ে সিদ্ধান্ত নিতে হয়। জাতিসংঘ নিরাপত্তা পরিষদের মাধ্যমে নিষেধাজ্ঞা আরোপের ক্ষেত্রেও পাঁচ স্থায়ী সদস্যের ভেটোসহ নানা রাজনৈতিক বাস্তবতা রয়েছে।
যুক্তরাজ্যের তাৎক্ষণিক পদক্ষেপ
আইসিজের রায়ের পর মিয়ানমারের বিরুদ্ধে সবচেয়ে দ্রুত দৃশ্যমান পদক্ষেপ নিয়েছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানিয়েছেন, মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে আগে থেকে কার্যকর নিষেধাজ্ঞার পাশাপাশি যুক্তরাজ্যে নিযুক্ত দেশটির প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এ ছাড়া রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বান করেছে লন্ডন। মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার সিদ্ধান্তও নেওয়া হয়েছে। ভবিষ্যতে অপরাধে জড়িত ব্যক্তিদের জবাবদিহির আওতায় আনতে আরও পদক্ষেপ নেওয়ার কথাও জানিয়েছে ব্রিটিশ সরকার।
নিষেধাজ্ঞা বহাল রাখছে ইইউ
ইউরোপীয় ইউনিয়ন আইসিজের রায়কে ঐতিহাসিক আখ্যা দিয়ে এর পূর্ণ বাস্তবায়নের আহ্বান জানিয়েছে। এক বিবৃতিতে সংস্থাটি বলেছে, রোহিঙ্গাদের ওপর সংঘটিত অপরাধের বিচার ও জবাবদিহি নিশ্চিত করা সংকটের স্থায়ী সমাধান এবং আঞ্চলিক স্থিতিশীলতার জন্য জরুরি।
ইইউর মতে, মিয়ানমারকে বিলম্ব না করে আদালতের রায় পুরোপুরি বাস্তবায়ন করতে হবে। একই সঙ্গে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ ও পুনর্বাসনের বিষয়টিও নিশ্চিত করতে হবে। আন্তর্জাতিক বিচার আদালতের রায় মেনে চলা কোনো ঐচ্ছিক বিষয় নয়, বরং আন্তর্জাতিক আইনের বাধ্যবাধকতা।
মিয়ানমারের ওপর ইইউর বিদ্যমান নিষেধাজ্ঞা ২০২৭ সালের ৩০ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। ২০২৬ সালের ২৭ এপ্রিল এ সিদ্ধান্ত নেওয়া হয়। বর্তমানে নিষেধাজ্ঞার তালিকায় রয়েছে মিয়ানমারের ১০৫ ব্যক্তি ও ২২টি প্রতিষ্ঠান। এসব নিষেধাজ্ঞার আওতায় রয়েছে সম্পদ জব্দ, ভ্রমণ নিষেধাজ্ঞা, অস্ত্র সরবরাহ বন্ধ এবং দেশটির সামরিক বাহিনীর সঙ্গে প্রশিক্ষণ ও সহযোগিতা স্থগিতের মতো ব্যবস্থা।
আইসিজের রায়ের পর নতুন করে কারা নিষেধাজ্ঞার আওতায় আসছেন, সে বিষয়ে অবশ্য এখনো আনুষ্ঠানিক ঘোষণা দেয়নি ইইউ।
কানাডার অবস্থান
রোহিঙ্গা গণহত্যার বিষয়টি আন্তর্জাতিক পরিসরে তুলে ধরতে দীর্ঘদিন ধরেই ভূমিকা রাখছে কানাডা। ২০১৮ সালে দেশটির পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স সর্বসম্মতিক্রমে রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়ে প্রস্তাব গ্রহণ করে।
আইসিজের রায়ের পর কানাডা একে ঐতিহাসিক সিদ্ধান্ত হিসেবে স্বাগত জানিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়েছে, রোহিঙ্গা সংকট মোকাবিলায় কানাডা এরই মধ্যে ৭০০ মিলিয়ন কানাডীয় ডলারের বেশি সহায়তা দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের সঙ্গে সংশ্লিষ্ট ২৪০টির বেশি ব্যক্তি ও প্রতিষ্ঠানের ওপর নিষেধাজ্ঞা আরোপ করেছে।
কানাডার অবস্থানে মানবিক সহায়তার পাশাপাশি মিয়ানমারের সামরিক কর্তৃপক্ষের ওপর অর্থনৈতিক ও কূটনৈতিক চাপ সৃষ্টির বিষয়টিও গুরুত্ব পেয়েছে।
নতুন নিষেধাজ্ঞা দেয়নি যুক্তরাষ্ট্র
মিয়ানমারের সামরিক বাহিনীর ওপর চাপ সৃষ্টিতে যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক ও কূটনৈতিক প্রভাব গুরুত্বপূর্ণ। তবে আইসিজের রায়ের পরপরই নতুন কোনো নিষেধাজ্ঞা বা বাণিজ্যিক অবরোধের ঘোষণা দেয়নি ওয়াশিংটন।
যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তর জানিয়েছে, তারা আদালতের রায় পর্যালোচনা করছে। একই সঙ্গে আন্তর্জাতিক বিচারিক প্রতিষ্ঠানকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহারের বিষয়ে সতর্ক থাকার কথাও বলেছে দেশটি।
রোহিঙ্গা ও মিয়ানমারের অন্যান্য সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে চলমান মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে যুক্তরাষ্ট্র। রোহিঙ্গা সংকট মোকাবিলায় বিশ্বের সবচেয়ে বড় একক মানবিক সহায়তাদাতা হিসেবেও নিজেদের ভূমিকার কথা উল্লেখ করেছে দেশটি।
অস্ট্রেলিয়া ও নরওয়ের প্রতিক্রিয়া
অস্ট্রেলিয়ার পররাষ্ট্রমন্ত্রী পেনি ওং জানিয়েছেন, আইসিজের রায় এবং এর সম্ভাব্য প্রভাব নিয়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে আলোচনা করে নিজেদের অবস্থান পর্যালোচনা করবে তার দেশ। মিয়ানমারের সামরিক শাসনের সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিদের বিরুদ্ধে অস্ট্রেলিয়ার আগে থেকেই নিষেধাজ্ঞা রয়েছে। একই সঙ্গে আদালতের রায় পুরোপুরি বাস্তবায়নের আহ্বান জানিয়েছে দেশটি।
নরওয়ের পররাষ্ট্রমন্ত্রী এসপেন বার্থ এইডে বলেছেন, গণহত্যা আন্তর্জাতিক আইনের সবচেয়ে গুরুতর অপরাধগুলোর একটি। আইসিজের রায়ের মাধ্যমে গণহত্যা প্রতিরোধ ও অপরাধীদের শাস্তি নিশ্চিত করার ক্ষেত্রে সব রাষ্ট্রের দায়িত্ব আরও স্পষ্ট হয়েছে।
জবাবদিহি নিশ্চিত করতে জাতিসংঘের আহ্বান
জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস আইসিজের রায়কে আন্তর্জাতিক ন্যায়বিচারের গুরুত্বপূর্ণ স্বীকৃতি হিসেবে উল্লেখ করেছেন। তার মতে, মিয়ানমারকে অপরাধীদের তদন্ত, বিচার ও শাস্তি নিশ্চিত করার পাশাপাশি ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিতে হবে। ভবিষ্যতে এ ধরনের অপরাধ প্রতিরোধে কার্যকর ব্যবস্থাও নিতে হবে।
জাতিসংঘের মানবাধিকারবিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক বিভিন্ন দেশের প্রতি মিয়ানমারে সামরিক সরঞ্জাম, জেট ফুয়েল ও দ্বৈত ব্যবহারযোগ্য পণ্য সরবরাহ বন্ধের আহ্বান জানিয়েছেন।
রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন সুযোগ দেখছে বাংলাদেশ
আইসিজের রায়কে রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ কূটনৈতিক সুযোগ হিসেবে দেখছে সরকার। পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির জানিয়েছেন, গণহত্যায় ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ নিশ্চিত করা এবং রোহিঙ্গাদের নিরাপদ প্রত্যাবাসনের জন্য জাতিসংঘসহ বহুপক্ষীয় সংস্থা ও দ্বিপক্ষীয় অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ।
তিনি বলেন, আন্তর্জাতিক বিচার আদালতের ঐতিহাসিক রায় রোহিঙ্গা সংকট সমাধানে বাংলাদেশকে আন্তর্জাতিক আইনের ভিত্তিতে শক্তিশালী অবস্থান দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে সংশ্লিষ্ট পক্ষগুলোর সঙ্গে আলোচনা আরও জোরালো করা হবে।
অন্যদিকে পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম বলেছেন, আইসিজের রায় রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর বিষয়ে আন্তর্জাতিক চাপ বাড়ানোর বড় সুযোগ তৈরি করেছে।
তার মতে, এই রায়ের ভিত্তিতে মিয়ানমার সরকার ও রাখাইনে সক্রিয় সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির ওপর আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপ বাড়ানো সম্ভব হবে। এর মাধ্যমে দ্রুত রোহিঙ্গাদের নিরাপদ ও মর্যাদাপূর্ণ প্রত্যাবাসন শুরুর পথ তৈরি হতে পারে।
গত ১৯ নভেম্বর মিয়ানমারের বিরুদ্ধে রোহিঙ্গা গণহত্যার মামলায় ঐতিহাসিক রায় দেন আন্তর্জাতিক বিচার আদালত। ওই রায়ে রাখাইনে মিয়ানমারের বাহিনীর হাতে ১০ হাজার রোহিঙ্গা নিহত হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে। রায়ের পর দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক সম্প্রদায়ের পরবর্তী পদক্ষেপ কী হয়, এখন সেদিকেই নজর রয়েছে।