মেসির বিদায়ী ম্যাচে আর্জেন্টিনার শুরুর একাদশ কেমন হবে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বেনিনের মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। মনুমেন্তাল স্টেডিয়ামে স্থানীয় সময় রাত ৮টায় (বাংলাদেশ সময় বুধবার ভোর ৫টা) শুরু হবে ম্যাচটি। আকাশী-সাদা জার্সিতে এটি মেসির ক্যারিয়ারের শেষ আন্তর্জাতিক ম্যাচ।
অধিনায়কের বিদায়ী এই লড়াই স্মরণীয় করে রাখতে ২০১৮ সাল থেকে মেসির পাশে থাকা বিশ্বস্ত ও নির্ভরযোগ্য মূল একাদশকেই মাঠে নামাচ্ছেন কোচ লিওনেল স্কালোনি। এমন খবর আর্জেন্টিনার গণমাধ্যমে।
শেষ অনুশীলনের আগে সংকেত অনুযায়ী, স্কালোনির শুরুর একাদশে থাকবেন বিশ্বকাপজয়ী একাধিক তারকা। এমিলিয়ানো মার্তিনেজ থাকবেন গোলপোস্টের নিচে। সেন্ট্রাল ডিফেন্সে ক্রিস্তিয়ান রোমেরোর সঙ্গী হচ্ছেন লিসান্দ্রো মার্তিনেজ।
রাইট-ব্যাকে খেলতে পারেন অগাস্টিন হিয়াই। লেফট-ব্যাকে ফাকুন্দো মেদিনাই থাকবেন দায়িত্বে।
আগের ম্যাচগুলোতে দলে না থাকা রদ্রিগো ডি পল ফিরছেন শুরুর একাদশে, মিডফিল্ডে তার সঙ্গে থাকতে পারেন এনজো ফার্নান্দেজ ও অ্যালেক্সিস ম্যাক আলিস্টার।
আক্রমণভাগে অধিনায়ক মেসির সঙ্গে থাকবেন দুই তারকা ফরোয়ার্ড লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ
এমিলিয়ানো মার্তিনেজ; অগাস্টিন হিয়াই, রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো/ফাকুন্দো মেদিনা; রদ্রিগো ডি পল, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক আলিস্টার; লিওনেল মেসি, লাউতারো মার্তিনেজ ও হুলিয়ান আলভারেজ।
কোচ: লিওনেল স্কালোনি।

সংখ্যায় সংখ্যায় মেসির আন্তর্জাতিক ক্যারিয়ার
সেই মনুমেন্তালেই মেসির চক্রপূরণ