ট্রাম্পকে শান্তি পুরস্কার, যা বললেন ফিফা সভাপতি

ডোনাল্ড ট্রাম্পকে ফিফা শান্তি পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নিয়ে গত বছরই বিতর্কে পড়ে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা। সেই বিতর্ক নতুন করে উসকে দিয়ে সংস্থাটির সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো আবারও সিদ্ধান্তটির পক্ষে অবস্থান নিলেন। সমালোচনার জবাবে তিনি বলেন, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এই পুরস্কার পাওয়ার ‘যোগ্য’।
গত ডিসেম্বর ২০২৫ সালে ২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠানে ট্রাম্পকে শান্তি পুরস্কার দিয়ে সম্মান জানায় ফিফা। এরপরই ক্রিকেট ও ফুটবল অঙ্গনের অনেক দর্শক ও বিশ্লেষক সিদ্ধান্তটি নিয়ে প্রশ্ন তোলেন।
একই সময়ে ট্রাম্প প্রশাসনের বিভিন্ন নীতি ও কর্মকাণ্ডের প্রতিবাদে কয়েকটি দেশ ও সমর্থকগোষ্ঠী ফিফা বিশ্বকাপ বয়কটের ডাক দেয়। তবে ইনফান্তিনো এই বয়কট আহ্বানের বিরোধিতা করেন। তার ভাষায়, ‘যেখানে কখনো ব্যবসা বয়কটের ডাক ছিল না, সেখানে কেন ফুটবলকে বয়কট করা হবে?’ তিনি আরও বলেন, ‘বিশ্ব একটি বিভক্ত জায়গা। ফুটবল সেখানে মানুষের মধ্যে সেতুবন্ধন তৈরি করে।’
এদিকে রাশিয়াকে আবার আন্তর্জাতিক ফুটবলে ফিরিয়ে আনার প্রসঙ্গেও মন্তব্য করেছেন ফিফা সভাপতি। ২০২২ সালে ইউক্রেনে হামলার পর থেকে রাশিয়া আন্তর্জাতিক ফুটবল থেকে নিষিদ্ধ। ইনফান্তিনোর মতে, বিষয়টি ‘দেখা হবে’। তিনি বলেন, দীর্ঘদিনের বয়কট ও নিষেধাজ্ঞা ঘৃণা ও হতাশা তৈরি করেছে, যা কোনো সমস্যার সমাধান নয়।