তৈরি থাকুন, আমরা আসছি: আনচেলত্তিকে নরওয়ের কোচ

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের শেষ বত্রিশের রোমাঞ্চকর লড়াইয়ে আইভরি কোস্টকে ২-১ গোলে হারিয়ে নতুন এক ইতিহাস সৃষ্টি করেছে নরওয়ে। আফ্রিকান পরাশক্তিদের বিদায় করে এবার শেষ ষোলোর মহালড়াইয়ে তাদের মুখোমুখি হতে হচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিলের। তবে সেলেসাওদের বিপক্ষে মাঠে নামার আগে নরওয়েজিয়ানদের আত্মবিশ্বাস এখন তুঙ্গে। কারণ বিশ্বমঞ্চে ব্রাজিলের বিপক্ষে এখন পর্যন্ত অপরাজিত থাকার এক অবিশ্বাস্য রেকর্ড রয়েছে তাদের। সেই ঐতিহাসিক অপরাজেয় রেকর্ডের ওপর ভর করেই হয়তো ব্রাজিলের বিপক্ষে মাঠে নামার আগে হুংকার ছেড়েছেন নরওয়ের প্রধান কোচ স্টেল সলবাকেন।
বিশ্বকাপে নিজেদের প্রথম নকআউট জয় উদযাপনের পর নরওয়ের ড্রেসিংরুমে বসেছিল আনন্দের মেলা। সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ ‘প্ল্যানেটা দো ফুতবল’-এর শেয়ার করা একটি ভিডিওতে দেখা যায়, খেলোয়াড়দের উদ্দেশ্যে প্রথমে নরওয়েজিয়ান ভাষায় আবেগপূর্ণ বক্তব্য দেওয়ার পর আচমকাই ইংরেজিতে কথা বলেন সলবাকেন। সরাসরি ব্রাজিলের কিংবদন্তি কোচ কার্লো আনচেলত্তিকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘কার্লো আনচেলত্তি, আমরা কিন্তু আপনার জন্যই আসছি!’ কোচের এমন রসিকতাপূর্ণ অথচ সাহসী ঘোষণা শোনার সঙ্গে সঙ্গেই পুরো ড্রেসিংরুম মেতে ওঠে উল্লাসে। দলের ঐতিহাসিক এ মাইলফলককে স্মরণীয় করে রাখতে নরওয়ের পোস্টার বয় আর্লিং হলান্ডও সামাজিক যোগাযোগ মাধ্যমে হাজির হন। ইনস্টাগ্রামে ম্যাচের ছবি শেয়ার করে এই তারকা স্ট্রাইকার ক্যাপশনে লেখেন, ‘এমন একটা দিন, যা আমরা কোনোদিন ভুলব না।’
ফুটবল ইতিহাসে নরওয়েই একমাত্র দল, যারা একাধিক ম্যাচ খেলেও ব্রাজিলের কাছে কখনো হারের স্বাদ পায়নি। এখন পর্যন্ত চারবারের দেখায় দুই জয় ও দুই ড্র নিয়ে মাঠ ছেড়েছে তারা। ১৯৮৮ সালে প্রথম প্রীতি ম্যাচে ১-১ ড্রয়ের পর ১৯৯৭ সালে আরেকটি প্রীতি ম্যাচে ব্রাজিলকে ৪-২ গোলে হারিয়েছিল নরওয়ে। এরপর ১৯৯৮ বিশ্বকাপের গ্রুপ পর্বেও বেবেতোর গোলে ব্রাজিল এগিয়ে গেলেও তরে আন্দ্রে ফ্লো ও জেতিল রেকডালের গোলে ২-১ ব্যবধানে জয় ছিনিয়ে নেয় নরওয়েজিয়ানরা। প্রায় ২৮ বছর পর আবারও বিশ্বকাপের নকআউট পর্বে মুখোমুখি হচ্ছে এ দুই দল। এর আগে সর্বশেষ ২০০৬ সালে এক প্রীতি ম্যাচে দানিয়েল কারভালহো ও মর্তেন পেডারসেনের গোলে ১-১ ব্যবধানে ড্র করেছিল তারা। প্রায় দুই দশক পর ফুটবল বিশ্বের এই দুই প্রতিপক্ষ আবারও মাঠের মহারণে নামার অপেক্ষায় প্রহর গুনছে।

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল