শাহজালালে বিমান থেকে ৪৫ কোটি টাকার স্বর্ণ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক

দুবাই থেকে আসা বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। উদ্ধার অভিযান পরিচালনা করে শুল্ক গোয়েন্দা ও ডিজিএফআই, কাস্টমস ও একটি গোয়েন্দা সংস্থা। তবে এই ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দরের নির্বাহী পরিচালক এসএম রাগিব সামাদ। তিনি বলেন, আজ সকাল সাড়ে ১০টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের (বিজি ১৪৮) একটি ফ্লাইট দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে। গোপন তথ্যের ভিত্তিতে বিমানটির কার্গোহোল থেকে ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। এর ওজন প্রায় ১৯ কেজি। যার বর্তমান বাজার মূল্য ৪৫ কোটি টাকা।
এ ঘটনায় কারা জড়িত, তা শনাক্তে তদন্ত চলছে।

শাহজালাল বিমানবন্দরে প্রবাসীর হারানো ব্যাগ উদ্ধার