মেসির জন্মদিনে চিঠি লিখে ৮ বছর বয়সী ভক্তের ‘স্বপ্ন পূরণ’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

লিওনেল মেসির জন্মদিনে লেখা একটি আবেগঘন চিঠি বদলে দিল ৮ বছর বয়সী খুদে ফুটবলার মানু লিটউইরের জীবন। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া সেই চিঠির সূত্র ধরে এবার বাস্তবেই বিশ্বকাপের মাঠে বসে আইডল মেসির খেলা দেখার এবং তার সঙ্গে সরাসরি সাক্ষাৎ করার অবিশ্বাস্য সুযোগ পাচ্ছে এ আর্জেন্টাইন বালক।
আর্জেন্টিনোস জুনিয়র্সের যুব দলে খেলা মানুর স্বপ্নপূরণের দায়িত্ব নিয়েছে জাতীয় দল অধিনায়কের একটি বাণিজ্যিক অংশীদার ও সুপরিচিত আর্জেন্টাইন ব্র্যান্ড। এই রূপকথার মতো গল্পের শুরু হয়েছিল আর্জেন্টিনার টেলিভিশন চ্যানেল ওলগা-র ‘সেরিয়া ইনক্রেদিবল’ শো থেকে। সেখানে মানু নিজের হাতে লেখা চিঠিটি পড়ে শোনায়, যেখানে মেসির ফুটবল জাদুর পাশাপাশি তার মানবিক গুণাবলী ও সতীর্থদের পাশে দাঁড়ানোর মানসিকতার প্রতি গভীর শ্রদ্ধা প্রকাশ করে সে। একই সঙ্গে রাতে ঘুমানোর আগে বড় হয়ে পেশাদার ফুটবলার হওয়ার যে স্বপ্ন সে দেখে, তাও অকপটে স্বীকার করে এই খুদে ভক্ত।
ভিডিওটি নেটদুনিয়ায় ছড়িয়ে পড়ার পর সংশ্লিষ্ট কোম্পানিটি মানুর পরিবারের সঙ্গে যোগাযোগ করে। জনপ্রিয় সঞ্চালক পাউলা শ্যাভেসের মাধ্যমে পাঠানো এক ফিরতি চিঠিতে কোম্পানিটি মানু ও তার পরিবারকে যুক্তরাষ্ট্রে গিয়ে সরাসরি প্রথম বিশ্বকাপ ম্যাচ দেখার আনুষ্ঠানিক আমন্ত্রণ জানায়। ৪ জুলাই বাংলাদেশ সময় ভোর ৪টায় বিশ্বকাপের শেষ ৩২-এর ম্যাচে কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। ধারণা করা হচ্ছে, গ্যালারিতে বসে এ ম্যাচ উপভোগ করার পাশাপাশি নিজের স্বপ্নের নায়ক লিওনেল মেসির সাথে সরাসরি দেখা করার সুযোগটি পেতে যাচ্ছে মানু।

ক্রোয়েশিয়া ম্যাচের আগে রোনালদোর আবেগঘন বার্তা 