শিরোনাম

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল
ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হলান্ড। কোলাজ: সিজেডএন

জাপানকে হারিয়ে বিশ্বকাপের শেষ ষোলো নিশ্চিত করেছে ব্রাজিল। আর আইভরি কোস্টকে হারিয়ে নরওয়ে নিশ্চিত করে শেষ ষোলো রাউন্ড। পরবর্তী রাউন্ডে মুখোমুখি হবে নরওয়ে-ব্রাজিল।

কোয়ার্টার-ফাইনালে পৌঁছানোর লড়াইয়ে সেলেসাওদের সামনে এবার অপেক্ষা করছে এমন প্রতিপক্ষ, যাদের বিপক্ষে ইতিহাসে কখনো কোনো জয়ের রেকর্ড নেই ব্রাজিলের। শেষ আটে যেতে হলে ব্রাজিলকে এবার ভাঙতে হবে দীর্ঘ ৩৬ বছরের গেরো।

১৯৮৮ সাল থেকে এখন পর্যন্ত চারবার মুখোমুখি হয়েছে ব্রাজিল ও নরওয়ে। এর মধ্যে দুটি ম্যাচ ড্র হয়েছে এবং বাকি দুটিতে জয় পেয়েছে নরওয়ে। এবার কী হবে?

বিশ্বকাপে দুই দলের একমাত্র দেখাটি হয়েছিল ১৯৯৮ সালে। সেবার ‘এ’ গ্রুপের ম্যাচে ব্রাজিলকে ২-১ গোলে হারিয়ে ফুটবল বিশ্বকে চমকে দিয়েছিল নরওয়েজিয়ানরা।

এই দুই দেশ সর্বশেষ একে অপরের মুখোমুখি হয়েছিল ২০০৬ সালে এক প্রীতি ম্যাচে, যেটি ১-১ গোলে ড্র হয়।

২০ বছর পর আবারও ব্রাজিলের সামনে নরওয়ে। ব্রাজিলের লক্ষ্য এবার ইতিহাস বদলানো। আর নরওয়ের চোখ থাকবে নতুন ইতিহাস গড়ার।

নিউজার্সির মাঠে রবিবার বাংলাদেশ সময় রাত ২টায় শুরু হবে ম্যাচটি।

/টিই/