শিরোনাম

খুলনায় যুবক গুলিবিদ্ধ

খুলনা সংবাদদাতা
খুলনা সংবাদদাতা
খুলনায় যুবক গুলিবিদ্ধ
গুলি করার প্রতীকী ছবি। গ্রাফিক্স: সিজেডএন টোয়েন্টিফোর ডটকম

খুলনায় মো. রাতুল শেখ নামের এক যুবককে গুলি করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (২ জুলাই) নগরীর লবণচরা থানার আশি বিঘা এলাকায় এ ঘটনা ঘটে। স্থানীয়রা তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়।

আহত ওই যুবক লবণচরা থানার হরিণটানা এলাকার প্রেম গলির বাসিন্দা।

পুলিশ ও স্থানীয়রা জানায়, সকালে মো. রাতুল লবণচরা থানার আশি বিঘা বালুর মাঠে ছিলো। স্থানীয়রা গুলির শব্দ শুনে এগিয়ে গেলে রাতুলকে গুলিবিদ্ধ অবস্থায় পড়ে থাকতে দেখেন। দুর্বৃত্তরা তার ডান পায়ের ঊরুতে গুলি করে পালিয়ে যায়। কী কারণে তাকে গুলি করা হয়েছে, তা তারা বলতে পারেননি। দ্রুত তাকে উদ্ধার করে খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

লবণচরা থানা পুলিশের এসআই আশরাফুল আলম বলেন, খবর পেয়ে হাসপাতালে গিয়ে তার সার্বিক অবস্থার খোঁজখবর নেওয়া হয়। ঘটনার সঙ্গে যারা জড়িত, তাদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে।

/এসআর/