বিমানবন্দরে মেসিসহ পুরো আর্জেন্টিনা দলকে তল্লাশি

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চলমান বিশ্বকাপে নজিরবিহীন নিরাপত্তা কড়াকড়ির মুখোমুখি হলেন ফুটবল মহাতারকা লিওনেল মেসি। ফ্লোরিডার মায়ামিতে ম্যাচ খেলতে যাওয়ার আগে বিমানবন্দরে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করা হয় আর্জেন্টাইন অধিনায়কসহ পুরো দলকে। সামাজিক যোগাযোগমাধ্যমে সেই মুহূর্তের একটি ভিডিও ছড়িয়ে পড়ার পর তা নিয়ে এখন নেটদুনিয়ায় ব্যাপক আলোচনা চলছে।
বর্তমানে মিসৌরির কানসাস সিটিতে আর্জেন্টিনার বেস ক্যাম্প রয়েছে। সেখান থেকে পরবর্তী ম্যাচ খেলতে দলটি যখন মায়ামির হার্ড রক স্টেডিয়ামের উদ্দেশ্যে রওনা দিচ্ছিল, তখনই ঘটে এ ঘটনা। নিয়ম অনুযায়ী দলের সব খেলোয়াড়কেই লাগেজ জমা দিয়ে নির্ধারিত তল্লাশি প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয়, যেখানে বিশ্বচ্যাম্পিয়ন অধিনায়কও কোনো ছাড় পাননি। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যায়, একে একে সব ফুটবলার নিরাপত্তা চৌকি পার হচ্ছেন এবং মেসির শরীর হ্যান্ডহেল্ড মেটাল ডিটেক্টর দিয়ে পরীক্ষা করছেন নিরাপত্তাকর্মীরা। একই ভিডিওতে মিডফিল্ডার রদ্রিগো ডি পলকে তল্লাশি করার সময় একটি মজাদার কাণ্ড দেখে মেসির স্বতঃস্ফূর্ত হাসির দৃশ্যও দর্শকদের নজর কেড়েছে।
এদিকে এ কড়া নিরাপত্তার আবহেই বর্তমান বিশ্বচ্যাম্পিয়নদের মুখোমুখি হতে যাচ্ছে এবারের বিশ্বকাপের বড় চমক কেপ ভার্দে। গ্রুপ পর্বে কোনো ম্যাচ না জিতলেও, কোনো পরাজয় ছাড়াই টানা তিন ড্রয়ে ইতিহাসে প্রথমবারের মতো নকআউট পর্বে পা রেখেছে তারা। বিশ্বকাপের শেষ বত্রিশে জায়গা করে নেওয়া সবচেয়ে ছোট দেশ হিসেবে ইতোমধ্যেই নতুন ইতিহাস গড়েছে দলটি। ফলে কাগজে-কলমে আর্জেন্টিনা ফেবারিট হলেও তাদের সুসংগঠিত ফুটবল ও দৃঢ় রক্ষণভাগকে হালকাভাবে নেওয়ার কোনো সুযোগ নেই। শনিবার (৪ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৪টায় হার্ড রক স্টেডিয়ামে রাউন্ড অব ৩২-এর হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই দল।

মেসির জন্মদিনে চিঠি লিখে ৮ বছর বয়সী ভক্তের ‘স্বপ্ন পূরণ’