শিরোনাম

এলপি গ্যাসের সিলিন্ডারের দাম আবার কমল, আজই কার্যকর

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
এলপি গ্যাসের সিলিন্ডারের দাম আবার কমল, আজই কার্যকর
এলপি গ্যাসের সিলিন্ডারের দাম কমানোর ঘোষণা দিয়েছে বিইআরসি। ফাইল ছবি

ভোক্তা পর্যায়ে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আবার কমানো হয়েছে। কয়েক দফা বাড়ানোর পর আজ বৃহস্পতিবার (২ জুন) নতুন দাম নির্ধারণ করা হয়েছে।

জুলাই মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ৩৫৭ টাকা কমিয়ে ১ হাজার ৫২৮ টাকা নির্ধারণ করা হয়েছে। এছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৬.৯৩ টাকা থেকে কমিয়ে ৭৪.৪০ টাকা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে সংবাদ সম্মেলনের মাধ্যমে নতুন দাম ঘোষণা করেন বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশনের (বিইআরসি) চেয়ারম্যান জালাল আহমেদ। নতুন দর আজ সন্ধ্যা ৬টার পর থেকে কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে এলপিজির দাম ও জাহাজভাড়া (ফ্রেইট চার্জ) কমে আসায় দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বিইআরসি।

এর আগে ১৯ এপ্রিল ১২ কেজি এলপিজির দাম ২১২ টাকা বাড়িয়ে ১ হাজার ৯৪০ টাকা নির্ধারণ করা হয়। তার ১৭ দিন আগে, ২ এপ্রিল, ৩৮৭ টাকা বাড়িয়ে দাম করা হয়েছিল ১ হাজার ৭২৭ টাকা। দুই দফায় ১২ কেজি এলপিজির দাম মোট ৫৯৯ টাকা বাড়ানো হয়। এরপর জুন মাসে ১২ কেজির দাম ১ হাজার ৯৪০ টাকা থেকে কমিয়ে ১ হাজার ৮৮৫ টাকা এবং অটোগ্যাসের দাম প্রতি লিটার ৮৯.৫০ টাকা থেকে কমিয়ে ৮৬.৯৩ টাকা নির্ধারণ করা হয়।

২০২৫ সালের ডিসেম্বর থেকে এলপিজি খাতে বিশৃঙ্খলা দেখা দেয়। বিক্রেতারা সিন্ডিকেট করে নির্ধারিত দামের চেয়ে ২০০-৩০০ টাকা বেশি দামে বিক্রি করছেন। মার্চ মাসে নির্ধারিত মূল্য ছিল ১ হাজার ৩৪১ টাকা। তবে বাজারে তখন ১২ কেজির সিলিন্ডার ১ হাজার ৮০০ থেকে ২ হাজার টাকায় বিক্রির খবর পাওয়া যায়।

/বিবি/