‘যখন বল ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না’

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপ ফুটবলের মঞ্চে নিজেদের অভিষেক ম্যাচেই পরাশক্তি স্পেনকে রুখে দিয়ে এক মহাকাব্যিক অঘটনের জন্ম দিয়েছে আফ্রিকার দেশ কেপ ভার্দে। পুরো ম্যাচে স্প্যানিশদের একের পর এক আক্রমণ বুক চিতিয়ে প্রতিহত করে ঐতিহাসিক এক ড্র ছিনিয়ে নিয়েছে টুর্নামেন্টের নবাগত দলটি। সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের বিপক্ষে পুরো সময় গোলপোস্টের নিচে দেয়াল হয়ে দাঁড়িয়েছিলেন কেপ ভার্দের গোলরক্ষক ভোজিনিয়া। স্পেনের নেওয়া ২৭টি শটের মধ্যে নিশ্চিত ৭টি গোল দুর্দান্তভাবে সেভ করে ম্যাচ সেরার পুরস্কার জিতে নেন তিনি।
এমন নাটকীয় ড্রয়ের পর নিজেদের দুর্ভাগ্যকেই কাঠগড়ায় দাঁড় করিয়েছেন স্পেনের ইউরো জয়ী কোচ লুইস দে লা ফুয়েন্তে। ম্যাচ পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি হতাশা প্রকাশ করে বলেন, ফুটবল আসলে প্রতিনিয়ত শিক্ষা দেয় এই মঞ্চে কোনো প্রতিপক্ষই দুর্বল নয়। কাঙ্ক্ষিত জয় না পাওয়ায় ফিনিশিংয়ের দুর্বলতা এবং আরও কঠোর পরিশ্রমের ওপর জোর দেন তিনি। স্প্যানিশ কোচ অকপটে স্বীকার করেন, রক্ষণভাগে কেপ ভার্দের অতিমাত্রায় শৃঙ্খলা এবং শারীরিক শক্তির কাছেই মূলত আটকে গেছে তার শিষ্যরা। ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষের প্রায় ১০ জন খেলোয়াড় পেনাল্টি বক্সের ভেতর অবস্থান করায় জায়গা তৈরি করে শট নেওয়া অসম্ভব হয়ে পড়েছিল। তিনি বলেন, ‘যখন বল ভেতরে ঢুকতে চায় না, তখন কোনোভাবেই ঢুকবে না।’ মাঠের পুরো নিয়ন্ত্রণ থাকা সত্ত্বেও পয়েন্ট হারাতে হয়েছে তাদের।
এদিকে দলের দুই প্রধান তারকা লামিনে ইয়ামাল এবং নিকো উইলিয়ামসকে শুরুর একাদশে না রাখা নিয়ে কথা বলেছেন কোচ। দ্বিতীয়ার্ধে তাদের মাঠে নামানোর বিষয়ে তিনি জানান, খেলোয়াড়দের চোট কাটিয়ে সম্পূর্ণ ফিট করে তোলার অংশ হিসেবেই ধীরে ধীরে তাদের খেলার সময় বাড়ানো হচ্ছে। পরবর্তী ম্যাচে সৌদি আরবের মুখোমুখি হওয়ার আগেই এ দুই ফরোয়ার্ড পুরোপুরি চোটমুক্ত হয়ে মাঠে ফিরবেন বলে আশাবাদী স্প্যানিশ ডাগআউট।

কেপ ভার্দে গোলরক্ষকের অনন্য রেকর্ড