নেইমার ভক্তদের বড় দুঃসংবাদ দিলো ব্রাজিল

সিজেডএন স্পোর্টস ডেস্ক

চোটের ঝুঁকি মাথায় নিয়ে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াডে জায়গা পেলেও, নেইমার জুনিয়রের মাঠে ফেরা নিয়ে অনিশ্চয়তা কাটেনি। গ্রুপ পর্বের বাকি ম্যাচগুলোতে এ তারকা ফরোয়ার্ডকে নিয়ে কোনো তাড়াহুড়ো করতে চাইছে না সেলেসাওরা। বর্তমান পরিকল্পনা অনুযায়ী, গ্রুপ পর্বে হাইতি ও স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দুটিতে ডাগআউটে বসেই কাটাতে হতে পারে তাকে। ফলে, ব্রাজিলের এ পোস্টার বয়কে সরাসরি নকআউট পর্ব থেকেই মাঠে দেখার সম্ভাবনা সবচেয়ে বেশি।
ইএসপিএনের এক প্রতিবেদনে জানানো হয়েছে, বিশ্বকাপের দ্বিতীয় ম্যাচের আগে দলের বাকি সদস্যরা যখন অনুশীলনে ব্যস্ত, তখন নিউইয়র্কের ক্যাম্পে সোমবার (১৫ জুন) আলাদাভাবে নিজের পুনর্বাসন প্রক্রিয়া চালিয়ে গেছেন ৩৪ বছর বয়সী নেইমার। ১৭ মে সান্তোস এফসির হয়ে খেলার সময় পায়ের পেশিতে (কাফ) গ্রেড টু পর্যায়ের চোট পান তিনি। এ চোট পুরোপুরি কাটিয়ে না উঠলেও কোচ কার্লো আনচেলত্তি তাকে স্কোয়াডে রেখেছিলেন। সোমবার নেইমারের আরেকটি মেডিকেল পরীক্ষা করানো হলেও ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) এখনো তার ফলাফল আনুষ্ঠানিকভাবে প্রকাশ করেনি।
তবে ব্রাজিলিয়ান সংবাদমাধ্যমগুলোর দাবি, দলের চিকিৎসকেরা নেইমারকে নকআউট পর্বের জন্য শতভাগ প্রস্তুত করতেই বেশি মনোযোগী। সে ক্ষেত্রে শনিবার (২০ জুন) বাংলাদেশ সময় সকাল সাড়ে ৬টায় হাইতি এবং মঙ্গলবার (২৪ জুন) বাংলাদেশ সময় ভোর ৪টায় গ্রুপ পর্বের শেষ ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচেও দর্শক হয়েই থাকতে হবে তাকে। এর আগে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সাথে ১-১ গোলে ড্র করে কিছুটা ব্যাকফুটে রয়েছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। উল্লেখ্য, মরক্কোর বিপক্ষে ম্যাচে বেঞ্চে থাকলেও, দলের জার্সি গায়ে জড়াতে দেখা যায়নি নেইমারকে।

আনচেলত্তিকে নিয়ে সমালোচনার ঝড় ব্রাজিলের গণমাধ্যমে