মার্কিন বোমারু বিমান বিধ্বস্ত, সব আরোহী নিহত

সিজেডএন ডেস্ক

যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ায় একটি বি-৫২ বোমারু বিমান বিধ্বস্ত হয়েছে। এর ফলে বিমানটিতে থাকা ৮ জন আরোহীর সবাই নিহত হয়েছেন।
মার্কিন সামরিক কর্মকর্তারা জানিয়েছেন, সোমবার (১৫ জুন) দক্ষিণ ক্যালিফোর্নিয়ার মোহাভি মরুভূমিতে অবস্থিত একটি বিমানঘাঁটি থেকে উড্ডয়নের কিছুক্ষণ পরেই বিমানটি বিধ্বস্ত হয়ে আগুন ধরে যায়।
লস অ্যাঞ্জেলেসের উত্তরে অবস্থিত এডওয়ার্ডস এয়ার ফোর্স বেসে সকাল প্রায় ১১টা ২০ মিনিটে একটি নিয়মিত পরীক্ষামূলক মিশনের সময় এটি বিধ্বস্ত হয়। আকাশ থেকে তোলা ফুটেজে দেখা যায়, বিমানটির কিছুই অবশিষ্ট নেই। ঘাঁটির রানওয়ের কাছে পুড়ে যাওয়া একটি বিশাল এলাকা থেকে কালো ধোঁয়া উঠছিল এবং কাছাকাছি জরুরি যানবাহন দেখা যাচ্ছিল।
বি-৫২ বিমানটিতে থাকা ব্যক্তিদের মধ্যে সরকারি ঠিকাদার এবং সামরিক বাহিনীর সদস্যরা ছিলেন। বিমান নির্মাতা প্রতিষ্ঠান বোয়িং সোমবার সন্ধ্যায় নিশ্চিত করেছে যে, তাদের দুজন কর্মী ওই বিমানে ছিলেন।
এডওয়ার্ডসের ৪১২ টেস্ট উইংয়ের ডেপুটি কমান্ডার কর্নেল জেমস হেইস বলেন, দুর্ঘটনার ফুটেজ পর্যালোচনা করার পর নিশ্চিত হওয়া গেছে যে, এতে কেউই বেঁচে নেই।
‘আমরা আটজন মহান আমেরিকানকে হারিয়েছি,’ বলেন হেইস।
কী কারণে দুর্ঘটনাটি ঘটেছে তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি। তদন্ত শেষ হতে ছয় মাস পর্যন্ত সময় লাগতে পারে বলে জানিয়েছেন হেইস। বি-৫২ বিমানটি ‘রাডার আধুনিকীকরণ কর্মসূচিতে’ সহায়তা করছিল বলে জানান তিনি।
বোয়িং বি-৫২ স্ট্রাটোফোরট্রেস হলো একটি দূরপাল্লার বোমারু বিমান। ১৯৫৫ সালে এটি মার্কিন বিমানবাহিনীতে যুক্ত হয়। এটি প্রচলিত ও পারমাণবিক উভয় প্রকার অস্ত্র বহনে সক্ষম। ভয়ংকর এই বিমানটি ভিয়েতনাম যুদ্ধ থেকে শুরু করে সাম্প্রতিক ইরান যুদ্ধে ব্যবহার করেছে মার্কিন সামরিক বাহিনী।
২০২৫ সালে বোয়িং নতুন আধুনিক রাডার সিস্টেমসহ একটি বি-৫২ বিমান এডওয়ার্ডসে পাঠায়। ওই সময় দেশটির বিমান বাহিনী এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, একটি পরীক্ষক দল ২০২৬ সালজুড়ে বিমানটির ওপর ভূমি ও উড্ডয়ন পরীক্ষা চালানোর পরিকল্পনা করছে। কার্যকারিতার জন্য বিমানটির পুরোনো রাডারকে প্রতিস্থাপন করে আধুনিক অ্যাক্টিভ ইলেকট্রনিক্যালি স্ক্যানড অ্যারে (এইএসএ) রাডার সিস্টেম স্থাপন করা হয়। সোমবারের দুর্ঘটনায় জড়িত বিমান সেটিই ছিল কিনা, তা স্পষ্ট নয়।
এডওয়ার্ডস এয়ার ফোর্স বেস মার্কিন বিমান বাহিনীর বিমান পরীক্ষা ও উন্নয়ন কার্যক্রমের কেন্দ্রস্থল। এটি লস অ্যাঞ্জেলেস থেকে প্রায় ১০০ মাইল (১৬১ কিমি) উত্তরে অবস্থিত।
এই সুবিশাল মরু ঘাঁটিতেই ১৯৪৭ সালে বিমানবাহিনীর পাইলট চাক ইয়েগার ম্যাক শব্দের চেয়ে দ্রুতগতিতে বিমান উড়িয়ে রেকর্ড গড়েন।
সোমবারের দুর্ঘটনার পর বিমানক্ষেত্রটি সাময়িকভাবে বন্ধ করা হয় এবং ঘাঁটিতে আগত সমস্ত বিমানকে অন্য পথে ঘুরিয়ে দেওয়া হয়। তবে শেষ বিকেলে এটা পুনরায় খুলে দেওয়া হয়। জরুরি কর্মীরা আগুন নেভানোর কাজ করার কারণে ঘাঁটির অবাণিজ্যিক দর্শনার্থীদের পাস স্থগিত রাখে।
সূত্র: এপি

যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত, পাইলটসহ নিহত ১২
ওয়াশিংটনে মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট গুরুতর আহত
মার্কিন বিমানঘাঁটিতে পাল্টা হামলার দাবি ইরানের