শিরোনাম

শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের তারিখ জানালেন বিমান প্রতিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
নিজস্ব প্রতিবেদক
শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল উদ্বোধনের তারিখ জানালেন বিমান প্রতিমন্ত্রী
গণমাধ্যম কর্মীদের সঙ্গে কথা বলছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

বহুল প্রতীক্ষিত হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল আগামী ১৬ ডিসেম্বর উদ্বোধনের নীতিগত সিদ্ধান্ত নিয়েছে সরকার বলে জানিয়েছেন বিমান প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত।

সোমবার (১৫ জুন) সচিবালয়ে তথ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান তিনি।

রশিদুজ্জামান মিল্লাত বলেন, যরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের থার্ড টার্মিনাল চালুর প্রস্তুতি দ্রুত এগিয়ে চলছে। এই লক্ষ্যে পরিচালনাগত বিভিন্ন কার্যক্রম সম্পন্ন করা হচ্ছে এবং টার্মিনালের হ্যান্ডলিং সেবা নিশ্চিত করতে বেসরকারি খাতের অংশগ্রহণের বিষয়টি চূড়ান্ত পর্যায়ে রয়েছে।

তিনি বলেন, পূর্বঘোষিত ৩০ জুন নয়, আগামী ২৭ জুলাই থেকে ঢাকা-নারিতা-ঢাকা রুটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ফ্লাইট পুনরায় চালু হবে।

এর আগে, ২০২৫ সালের ১ জুলাই থেকে অপারেশনাল ও বাণিজ্যিক বিভিন্ন কারণে ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট সাময়িকভাবে স্থগিত করা হয়েছিল। সেসময় হজ ফ্লাইট পরিচালনার অতিরিক্ত চাপ, উড়োজাহাজের স্বল্পতা এবং বাণিজ্যিক বাস্তবতাকে সিদ্ধান্তকে কারণ হিসেবে উল্লেখ করেছিল বিমান কর্তৃপক্ষ।

/এসবি/