শিরোনাম

ইরানকে ৩০ কোটি ডলার দেওয়ার খবর ভুয়া: ট্রাম্প

সিজেডএন  ডেস্ক
সিজেডএন ডেস্ক
ইরানকে ৩০ কোটি ডলার দেওয়ার খবর ভুয়া: ট্রাম্প
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প

সোমবার (১৫ জুন) পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার চুক্তিতে পৌঁছানোর ঘোষণা দেন। এর পরপরই মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নিজের ট্রুথ সোশ্যালে এক পোস্টে চুক্তির বিষয়টি নিশ্চিত করেছেন। সেইসঙ্গে হরমুজ প্রণালি খোলা ও ইরানের বন্দরগুলো থেকে অবরোধ তুলে দেওয়ার নির্দেশও দিয়েছেন।

এরপর ইরানের আধা সরকারি রাষ্ট্রীয় সংবাদ সংস্থা মেহর নিউজ সমঝোতা স্মারকে থাকা ১৪টি বিষয় প্রকাশ করে। এর মধ্যে গুরুত্বপূর্ণ বিষয়গুলো হলো:

  • লেবাননসহ সব ফ্রন্টে স্থায়ী যুদ্ধবিরতি।
  • ইরানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করবে না বলে যুক্তরাষ্ট্রের প্রতিশ্রুতি।
  • ৩০ দিনের মধ্যে ইরানের বন্দরগুলোর ওপর দেওয়া মার্কিন নৌ অবরোধ প্রত্যাহার।
  • ইরানের আশপাশ থেকে যুক্তরাষ্ট্রের বাহিনী প্রত্যাহার।
  • ইরানের ব্যবস্থাপনায় ৩০ দিনের মধ্যে হরমুজ প্রণালি আবার খুলে দেওয়া।
  • যুক্তরাষ্ট্র ও তার মিত্ররা ইরানের জন্য কমপক্ষে ৩০০ বিলিয়ন ডলার মূল্যের পুনর্গঠন পরিকল্পনা প্রদান করবে।
  • ইরানের তেল ও জ্বালানি পণ্যের ওপর থাকা নিষেধাজ্ঞার অবসান।

এর মধ্যে যুক্তরাষ্ট্র ইরানকে ৩০ কোটি ডলার দিচ্ছে বলেও খবর ছড়িয়ে পড়েছে। তবে এই দাবিকে ভুয়া বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যালে দেওয়া এক বিবৃতিতে তিনি জানান, ইরান কখনো পারমাণবিক অস্ত্র না রাখতে সম্মত হয়েছে! এছাড়াও, যুক্তরাষ্ট্র ইরানকে ৩০ কোটি ডলার দিচ্ছে বলে যে খবরটি ছড়িয়েছে, তা ডেমোক্র্যাটদের দ্বারা প্রচারিত একটি ভুয়া খবর!

সূত্র: আল জাজিরা

/জেএইচ/