প্রথমবারের মতো অভিনয়ে জামাল ভূঁইয়া

প্রথমবারের মতো অভিনয়ে জামাল ভূঁইয়া
বিনোদন ডেস্ক

দলের বিজয় ও কর্মপরিকল্পনা নিয়ে অনেকবার ক্যামেরার সামনে হাজির হয়েছেন বাংলাদেশ জাতীয় ফুটবল দলের অধিনায়ক জামাল ভূঁইয়া। এবারও বল নিয়ে ক্যামেরার সামনে দাঁড়াচ্ছেন তিনি, তবে নতুন রূপে। ফুটবল বিশ্বকাপকে কেন্দ্র করে নির্মিত ‘ব্রাজেন্টিনা’ নামের আট পর্বের একটি ওয়েব সিরিজের কেন্দ্রীয় চরিত্রে অভিনয় করছেন তিনি।
সোমবার (১৫ জুন) রাজধানীর কলাবাগান মাঠে সিরিজটির শুটিংও শুরু করেছেন জামাল ভূঁইয়া। তারিক মুহাম্মাদ হাসানের পরিচালনায় সিরিজে তার বিপরীতে অভিনয় করছেন তাসনুভা তিশা। এছাড়া অন্যান্য চরিত্রে রয়েছেন লামিমা লাম, শরাফ আহমেদ জীবন, সহিদ উন নবী এবং ইশতিয়াক আহমেদসহ আরও অনেকে। আগামী ৩০ জুন ওটিটি প্ল্যাটফর্ম আইস্ক্রিনে এটি মুক্তি পাওয়ার কথা রয়েছে।
বিশ্বকাপ ফুটবলের সময় দর্শকদের মাঝে ব্রাজিল ও আর্জেন্টিনাকে ঘিরে যে উন্মাদনা দেখা যায়, সেটিই এই সিরিজের মূল উপজীব্য।
এর আগে মাঝেমধ্যে বিজ্ঞাপনে কাজ করলেও নাটক বা সিরিজে জামাল ভূঁইয়ার এটাই প্রথম কাজ।
অভিনয়ের বিষয়ে অধিনায়ক জানান, চার বছর আগেও তাকে নিয়ে কাজ করতে চেয়েছিলেন পরিচালকরা, কিন্তু সে সময় ব্যস্ততার কারণে রাজি হননি। এবারও শুরুতে প্রস্তাবটি ফিরিয়ে দিয়েছিলেন। তবে পরিচালকের আগের কাজগুলো দেখে এবং সাবেক ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলের সঙ্গে পরামর্শ করে শেষ পর্যন্ত তিনি অভিনয়ে রাজি হন।
নাটকে শুটিংয়ের অভিজ্ঞতা প্রসঙ্গে তিনি বলেন, আমার কাছে বিষয়টা জাদুকরী মনে হচ্ছে। আগে টুকটাক বিজ্ঞাপনে কাজ করলেও অভিনয় ব্যাপারটা আলাদা। যাদের সঙ্গে কাজ করেছি তারা সবাই পেশাদার। এজন্য আমার জন্য বিষয়টা কঠিন ছিল।
এ বিষয়ে নির্মাতা তারিক মুহাম্মাদ হাসান বলেন, জামাল ভূঁইয়ার চেষ্টা ও আন্তরিকতার কমতি ছিল না। তাকে নতুনভাবে দেখলাম। প্রতিটি বিষয় আগ্রহ নিয়ে বোঝার চেষ্টা করেছেন। অভিনয়ের ভাষাটা অল্প সময়ের মধ্যে ভালোভাবে আয়ত্ত করেছেন।
উল্লেখ্য, এর আগেও দেশের নামকরা খেলোয়াড়দের নিয়ে নাটক নির্মাণ করেছেন তারিক। ক্রিকেটার মোহাম্মদ আশরাফুলকে নিয়ে ‘টি-টুয়েন্টি’, নারী ক্রিকেটার জাহানারা আলমকে নিয়ে ‘লাইফ ইজ বিউটিফুল’ এবং জাতীয় দলের সাবেক গোলরক্ষক আমিনুল হককে নিয়ে ‘টাইব্রেকার’ নামের নাটক নির্মাণ করেছেন। সেই ধারায় যুক্ত হলেন জামাল ভূঁইয়া।

আর্জেন্টিনা-ব্রাজিলের ‘মারামারিতে’ মজা পান পারশা, কোন দেশের সমর্থক গায়িকা
দুইবার পিছিয়ে পড়েও নিউজিল্যান্ডের সঙ্গে ড্র ইরানের