শিরোনাম

প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
প্রথমার্ধে এগিয়ে মেক্সিকো
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম গোলের পর মেক্সিকো খেলোয়াড়দের উল্লাস

মন মাতানো উদ্বোধনী অনুষ্ঠানের পর বিশ্বকাপের প্রথম ম্যাচের প্রথমার্ধও শেষ হয়েছে। মাঠের খেলায় ফুটবল উম্মাদনার সবচেয়ে বড় উপাদান যে গোল সেটিও হয়েছে। মেক্সিকো ১-০ তে এগিয়ে থেকে বিরতিতে যায়।

আজতেকা স্টেডিয়ামে প্রথম গোল দেখতে স্বাগতিক দর্শকদের অপেক্ষা করতে হয়েছে ৯ মিনিট। প্রথম গোলটি করলেন মেক্সিকোর হুলিয়ান কিনিয়োনেস। পোস্টের ১৯ গজ দূর থেকে নেওয়া শটে গোল করেন এই ফরোয়ার্ড। তার বুলেট গতির শট জালে জড়ায়। দক্ষিণ আফ্রিকার গোলকিপারের কিছুই করার ছিল না। মেক্সিকোর হয়ে এটি তার তৃতীয় গোল।

প্রথমার্ধের খেলায় প্রত্যাশিতভাবে এগিয়ে মেক্সিকো। ৫৭ শতাংশ সময় বল ছিল তাদের পায়ে। দক্ষিণ আফ্রিকা গোলমুখে মাত্র একটি শট নিতে পেরেছে।

মেক্সিকোর খেলোয়াড়রা এ সময় ডুয়েল জিতেছে ২৫টি। তবে প্রথমার্ধেই দুটি হলুদ কার্ড দেখাতে হয়েছে রেফারিকে। স্বাগতিক দলের গুতেয়েরেজ আর দক্ষিণ আফ্রিকার মোকোয়েনা দেখেছেন হলুদ কার্ড।

/টিই/