শিরোনাম

মেক্সিকোর একাদশে নেই ওচোয়া

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেক্সিকোর একাদশে নেই ওচোয়া
মেক্সিকোর অভিজ্ঞ গোলকিপার গিয়ের্মো ওচোয়া

উদ্বোধনী অনুষ্ঠান শেষ। এবার ম্যাচ শুরুর অপেক্ষা। উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে স্বাগতিক মেক্সিকো ও দক্ষিণ আফ্রিকা। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ১টায়। রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে আসা গিয়ের্মো ওচোয়া নেই মেক্সিকোর একাদশে।

ম্যাচে মেক্সিকোর গোলবার সামলাবেন রাউল রানহেল। মেক্সিকান ক্লাব গুয়াদালাহারায় খেলেন ২৬ বছর বয়সী রানহেল। জাতীয় দলের জার্সিতে এটি তার ১৫তম ম্যাচ।

তার আগে ম্যাচের ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়ামে হয় উদ্বোধনী অনুষ্ঠান। বিখ্যাত সব সংগীত তারকাদের গান দিয়েই সাজানো হয় অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে গান গেয়ে মঞ্চ মাতান বার্না বয় ও শাকিরা।

/টিই/