শিরোনাম

পর্তুগাল ডিআর কঙ্গো ম্যাচে প্রথমার্ধে ১-১ সমতা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পর্তুগাল ডিআর কঙ্গো ম্যাচে প্রথমার্ধে ১-১ সমতা
হেডে ইওয়ান উইসা (বামে) গোল করার পর কঙ্গোর খেলোয়াড়দের উল্লাস

লামিনে ইয়ামাল, কিলিয়ান এমবাপ্পে, লিওনেল মেসির পর আজ বিশ্বকাপ মিশন শুরু করেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার (১৭ জুন) বাংলাদেশ সময় রাতে হিউস্টনে ‘কে’ গ্রুপে নিজেদের প্রথম ম্যাচে পর্তুগাল মুখোমুখি হয়েছে কঙ্গোর। প্রথমার্ধ শেষে ১-১ সমতা।

ডিআর কঙ্গোর বিপক্ষে ষষ্ঠ মিনিটেই পর্তুগালকে গোল এনে দিলেন জোয়াও নেভেস। পিএসজি মিডফিল্ডারের পর্তুগালের জার্সিতে এটি চতুর্থ গোল। নেতোর পাস থেকে গোলটি করেছেন নেভেস।

তবে প্রথামার্ধের যোগ করা সময়ে গোল শোধ দেয় ডিআর কঙ্গো। যোগ করা সময়ের ৫ মিনিটে ডান প্রান্ত থেকে উড়ে আসা ক্রসে হেডে গোল করেন ইওয়ান উইসা। ক্রসটি দেন আর্থার মাসুয়াকু। ৫২ বছর পর বিশ্বকাপে ফিরে প্রথম ম্যাচেই প্রথম গোল পেলো ডিআর কঙ্গো।

এই ম্যাচ খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। টানা ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নেমে আর্জেন্টিনা অধিনায়ক লিওনেল মেসির রেকর্ডে ভাগ বসালেন পর্তুগিজ মহাতারকা। ৪১ বছর ১৩২ দিন বয়সে পর্তুগাল একাদশের হয়ে খেলতে নেমে বিশ্বকাপের ইতিহাসে দলের একাদশের হয়ে মাঠে নামা সবচেয়ে বেশি বয়সী আউটফিল্ড খেলোয়াড়ও এখন রোনালদো। আগের রেকর্ডটি ছিল কানাডার আতিবা হাচিনসনের। ২০২২ বিশ্বকাপে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে ৩৯ বছর ২৯২ দিন বয়সে মাঠে নামেন সাবেক এ মিডফিল্ডার।

/টিই/