অস্ট্রেলিয়া-ভারত সফরের ব্রাজিল দলে ৮ নতুন মুখ

সিজেডএন ডেস্ক

অস্ট্রেলিয়া ও ভারতের বিপক্ষে আন্তর্জাতিক প্রীতি ম্যাচকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ব্রাজিল। কোচ কার্লো আনচেলত্তির অধীনে সেলেসাওরা এখন থেকেই এক নতুন যুগে প্রবেশের ইঙ্গিত দিচ্ছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দল ঘোষণার সময় আনচেলত্তি জানান, এ তিন ম্যাচের মধ্য দিয়ে ব্রাজিলের দীর্ঘমেয়াদি পরিকল্পনার নতুন অধ্যায় শুরু করতে চান তিনি। ইতালিয়ান এ মাস্টারমাইন্ডের মূল লক্ষ্য এখন ২০২৮ কোপা আমেরিকা ও ২০৩০ বিশ্বকাপকে কেন্দ্র করে একটি শক্তিশালী দল গড়ে তোলা।
অভিজ্ঞতা আর তারুণ্যের দারুণ মিশেলে সাজানো হয়েছে এ স্কোয়াড। দলে অনুমিতভাবেই জায়গা ধরে রেখেছেন ভিনিসিয়ুস জুনিয়র, রাফিনিয়া, মার্কিনোস ও ব্রুনো গিমারায়েসের মতো নিয়মিত মুখগুলো। মূল নজর থাকবে ব্রাজিলিয়ানদের আক্রমণভাগের ওপর। সেখানে ভিনিসিয়ুস ও রাফিনিয়ার মতো প্রতিষ্ঠিত তারকাদের পাশাপাশি ডাক পেয়েছেন একঝাঁক প্রতিশ্রুতিশীল ফরোয়ার্ড এন্দ্রিক, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, রায়ান ও স্যামুয়েল লিনো। ভবিষ্যতের শক্ত ভিত তৈরির লক্ষ্যেই এ স্কোয়াড নিয়ে মাঠে নামছে ব্রাজিল।
ব্রাজিলের ২৬ সদস্যের দল
গোলকিপার: হুগো সুজা, ওতাভিও, পেদ্রো মরিসকো।
ডিফেন্ডার: মাতেউজিনহো, মাউরো জুনিয়র, ভিতোর রেইস, আর্তুর দিয়াস, ডগলাস সান্তোস, গ্যাব্রিয়েল মাগালহায়েস, জাইর, মার্কিনোস ও ওয়েসলি।
মিডফিল্ডার: ব্রুনো গিমারায়েস, দানিলো, ডগলাস লুইজ, আন্দ্রেই সান্তোস, ব্রেনো বিডন ও গ্যাব্রিয়েল বোন্তেম্পো।
ফরোয়ার্ড: এন্দ্রিক, রাফিনিয়া, রায়ান, স্যামুয়েল লিনো, এস্তেভাও, জোয়াও পেদ্রো, পেদ্রো, ও ভিনিসিয়ুস জুনিয়র।
উল্লেখ্য, আগামী ২৫ ও ২৯ সেপ্টেম্বর অস্ট্রেলিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। এরপর ৩ অক্টোবর কলকাতার যুব ভারতী ক্রীড়াঙ্গন ভারতের মুখোমুখি হবে সেলেসাওরা।

আতলেতিকোকে হারিয়ে লিভারপুলের মৌসুম শুরু, হতাশা ভুলে জয়ের নায়ক অ্যালিস্টার