বিশ্বকাপ জিতলে নেইমার-ভিনিসিয়ুসরা ১২ কোটি টাকার বেশি করে পাবেন

সিজেডএন স্পোর্টস ডেস্ক

২০০৬ বিশ্বকাপ থেকেই শুরু হয়েছে ব্রাজিলের ষষ্ঠ শিরোপা জয়ের মিশন। কিন্তু পঞ্চম শিরোপা জয়ের পর ২৪ বছর কেটে গেলেও ব্রাজিলিয়ানদের সেই হেক্সার স্বপ্ন পূরণ হয়নি। এবার যদি ব্রাজিলিয়ানদের সেই স্বপ্ন পূরণ করতে পারেন নেইমার-ভিনিসিয়ুসরা, তাহলে নিজেদের ব্যাংক হিসাবটাও ফুলিয়েফাপিয়ে নিতে পারবেন।
এমনিতে চ্যাম্পিয়ন দলের জন্য ফিফার আর্থিক পুরস্কার তো আছেই, এর বাইরেও বিভিন্ন দেশের ফেডারেশন ঘোষণা দিয়েছে বিশ্বকাপ জিতলে খেলোয়াড়দের বোনাস দেবে তারা। ব্রাজিলের ফুটবল ফেডারেশন সর্বোচ্চ বোনাসের ঘোষণা দিয়েছে। সেই ঘোষণা অনুযায়ী বিশ্বকাপ জিতলে ব্রাজিলের ফুটবলারদের প্রত্যেকে পাবেন ১০ লাখ মার্কিন ডলার। বাংলাদেশি টাকায় ১০ লাখ মার্কিন ডলার মানে প্রায় ১২ কোটি ২৭ লাখ টাকা। ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশনের ঘোষণা অনুযায়ী বিশ্বকাপ জিতলে হ্যারি কেইন-জুড বেলিংহামরা পাবেন ৫ লাখ পাউন্ডের মতো বোনাস। বাংলাদেশি মুদ্রায় যা প্রায় সাড়ে ৭ কোটি টাকা।
ইংল্যান্ড বিশ্বকাপ জিতলে অর্থ পুরস্কার সবচেয়ে বেশি পাবেন কোট টমাস টুখেল। তার জন্য সবচেয়ে বেশি বোনাস রাখার ঘোষণা দিয়েছে ইংল্যান্ডের ফুটবল অ্যাসোসিয়েশন।
স্পেনের খেলোয়াড়দের জন্য চার ধাপের বোনাস ব্যবস্থা রাখা হয়েছে। কোয়ার্টার ফাইনালে উঠলে তারা পাবেন ১ লাখ ৫০ হাজার পাউন্ড। ধাপে ধাপে সেই অঙ্ক বাড়তে বাড়তে শিরোপা জিতলে দাঁড়াবে ৪ লাখ পাউন্ডে। ফ্রান্সের খেলোয়াড়দের জন্য নির্ধারিত বোনাস ৪ লাখ ৫০ হাজার পাউন্ড। বেলজিয়ামের ফুটবলাররা পাবেন ৩০ হাজার থেকে সর্বোচ্চ ৪ লাখ পাউন্ড পর্যন্ত।

ভক্তদের সুখবর দিলেন নেইমার