শিরোনাম

সূচি ঘোষণা: আসিয়ান কাপে হামজাদের খেলা কবে, কখন

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সূচি ঘোষণা: আসিয়ান কাপে হামজাদের খেলা কবে, কখন
আসিয়ান কাপের সূচি ঘোষণা করা হয়েছে

ফিফা আসিয়ান কাপ ২০২৬-কে সামনে রেখে বাংলাদেশের ম্যাচ সূচি চূড়ান্ত হয়েছে। টুর্নামেন্টের ‘এ’ গ্রুপে লাল-সবুজদের প্রতিপক্ষ হিসেবে থাকছে আয়োজক ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ও সিঙ্গাপুর।

২৫ সেপ্টেম্বর মালয়েশিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে জাকার্তায় নিজেদের আসিয়ান কাপের অভিযান শুরু করবে বাংলাদেশ। বাংলাদেশের সময় অনুযায়ী বিকেল ৩টায় শুরু হবে ম্যাচটি। প্রথম ম্যাচের তিন দিন পর, অর্থাৎ ২৮ সেপ্টেম্বর একই সময় অর্থাৎ বিকেল ৩টায় দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হবেন হামজারা।

গ্রুপ পর্বের শেষ ম্যাচে ১ অক্টোবর সন্ধ্যা সাড়ে ৬টায় স্বাগতিক ইন্দোনেশিয়ার বিপক্ষে মাঠের লড়াইয়ে নামবে বাংলাদেশ। লাল-সবুজদের এ তিনটি গুরুত্বপূর্ণ ম্যাচই অনুষ্ঠিত হবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তার ঐতিহাসিক গেলোরা বুং কার্নো স্টেডিয়ামে।

বাংলাদেশের ম্যাচ সূচি:

২৫ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম মালয়েশিয়া, বিকেল ৩টা

২৮ সেপ্টেম্বর- বাংলাদেশ বনাম সিঙ্গাপুর, বিকেল ৩টা

১ অক্টোবর- বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া, সন্ধ্যা ৬টা ৩০ মিনিট

/এমএকে/