ব্যালন ডি’অরের জন্য সুযোগ থাকলে মেসিকে ১০০ বার ভোট দিতাম: জিদান

সিজেডএন স্পোর্টস ডেস্ক

ব্যালন ডি’অরের ৩০ জনের সংক্ষিপ্ত তালিকা প্রকাশের পর থেকেই ফুটবল দুনিয়ায় নতুন করে আলোচনার তুঙ্গে লিওনেল মেসি। নবম ট্রফিটি নিজের ঝুলিতে পুরতে ইন্টার মায়ামির এই ফরোয়ার্ডকে টেক্কা দিতে হবে রদ্রি ও কিলিয়ান এমবাপ্পের মতো তারকাদের। তবে অন্য সব নামকে একপাশে সরিয়ে ফরাসি কিংবদন্তি জিনেদিন জিদান বাজি ধরছেন মেসির ওপরই। ফরাসি এ কোচের মতে, আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী অধিনায়কের ফুটবলীয় প্রভাব কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই।
সমর্থন জানানোর ক্ষেত্রে কোনো দ্বিধাই রাখেননি জিদান। সুযোগ থাকলে নিজের ভোটটি কাকে দিতেন, তা পরিষ্কার করেন তিনি। জিদান বলেন, ‘আমি মেসিকে ১০০ বার ভোট দেবো।’ বয়সকে বুড়ো আঙুল দেখিয়ে মেসির এ শীর্ষপর্যায়ে টিকে থাকাকে বিশেষ চোখে দেখছেন সাবেক এই রিয়াল মাদ্রিদ কোচ। তিনি জানান, ‘আমি মনে করি লোকেরা সত্যিই বুঝতে পারে না, ৩৯ বছর বয়সে এসেও বিশ্বের সেরা খেলোয়াড়দের মধ্যে থাকা কতটা দুর্দান্ত ব্যাপার।’
আর্জেন্টাইন তারকার হাতে আরেকটি গোল্ডেন বল উঠলে অবাক হবেন না জানিয়ে জিদান স্পষ্ট বলেন, ‘মেসি যদি পুরস্কারটি জেতে, আমি আশ্চর্য হবো না।’ এমনকি ইতিহাসের সেরা ফুটবলার কে- এই বহু পুরোনো বিতর্কেরও একটা চূড়ান্ত ইতি টেনে দেন তিনি। তার মতে, ‘সর্বকালের সেরা কে, এ বিতর্ক নিয়ে যদি এখনও কারও সন্দেহ থাকে, সত্যি কথা বলতে সে ফুটবল সমাজে থাকার যোগ্য নয়।’
সবশেষ ২০২৩ সালে ব্যালন ডি’অর জিতেছিলেন মেসি। দুই বছরের মাথায় আবারও সংক্ষিপ্ত তালিকায় ফিরে ট্রফি জয়ের দৌড়ে নাম লিখিয়েছেন তিনি। তবে লড়াইটা যে মোটেও সহজ নয়, তা তালিকার চোখধাঁধানো নামগুলো দেখলেই বোঝা যায়। রিয়াল মাদ্রিদ, পিএসজি, বার্সেলোনা, ম্যানচেস্টার সিটি, বায়ার্ন মিউনিখ ও আর্সেনালের একঝাঁক দাপুটে ফুটবলার রয়েছেন এ তালিকায়। লামিনে ইয়ামাল, উসমান দেম্বেলে, হ্যারি কেইন, ভিনিসিয়ুস জুনিয়র ও আর্লিং হালান্ডদের মতো সময়ের সেরা পারফরমারদের পেছনে ফেলে মেসি ফের বাজিমাত করতে পারেন কি না, এখন সেদিকেই তাকিয়ে ফুটবল বিশ্ব।

এশিয়ান গেমসে পাঁচ তারকা হোটেল পাচ্ছে না ভারতীয় দল