শেষ ষোলো ম্যাচের আগে বড় দুঃসংবাদ ব্রাজিল শিবিরে

সিজেডএন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপে শেষ ষোলোর গুরুত্বপূর্ণ ম্যাচের আগে বড় ধরনের ধাক্কা খেল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। উরুর চোটের কারণে শেষ ষোলোর লড়াই থেকে ছিটকে গেছেন দলের নির্ভরযোগ্য মিডফিল্ডার লুকাস পাকেতা। জাপানের বিরুদ্ধে জয়ের পর করানো এমআরআই পরীক্ষায় তার বাম পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়েছে।
ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ) পাকেতার মাঠে ফেরার সুনির্দিষ্ট কোনো সময়সীমা উল্লেখ করেনি। তবে স্থানীয় সংবাদমাধ্যমগুলো নিশ্চিত করেছে, শনিবারের ম্যাচে তার খেলার কোনো সম্ভাবনা নেই। সিবিএফ এক বিবৃতিতে জানিয়েছে, এ ফুটবলারকে দ্রুত সুস্থ করে তুলতে জাতীয় দলের মেডিকেল টিমের তত্ত্বাবধানে নিবিড় চিকিৎসা ও বিশেষ পুনর্বাসন কর্মসূচির আওতায় রাখা হয়েছে। জাপানের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধের শেষ দিকেই মাঠে খুঁড়িয়ে হাঁটতে দেখা গিয়েছিল পাকেতাকে। পরে তীব্র ব্যথা নিয়ে বিরতির সময় তিনি মাঠ ছাড়েন। দ্বিতীয়ার্ধে তার পরিবর্তে এনদ্রিক মাঠে নামেন। ম্যাচ শেষে দলের জয় উদযাপনে যোগ দিলেও পুরোটা সময় বাম পায়ে ভর দিতে না পারায় সতীর্থদের সাহায্য নিতে হয়েছে পাকেতাকে।
চলতি বিশ্বকাপে সেলেসাওদের প্রতিটি ম্যাচেই শুরুর একাদশে থাকা পাকেতার এ আকস্মিক চোট কোচ কার্লো আনচেলত্তির কৌশলগত পরিকল্পনায় বড় ভাবনার খোরাক জোগাবে। জাপানের বিপক্ষে ম্যাচের দ্বিতীয়ার্ধে পাকেতার পজিশনে প্রথমে মাতেউস কুনিয়া এবং পরবর্তীতে গ্যাব্রিয়েল মার্তিনেল্লিকে খেলিয়ে বিকল্প পরখ করেছেন কোচ। তবে এই দুঃসংবাদের মাঝেও ব্রাজিল শিবিরে কিছুটা স্বস্তি ফেরাচ্ছেন রাফিনহা। ডান উরুর চোট কাটিয়ে প্রায় ১০ দিন পর বার্সেলোনার এই ফরোয়ার্ড হালকা অনুশীলনের মাধ্যমে মাঠে ফেরার প্রক্রিয়া শুরু করেছেন। অবশ্য শেষ ষোলোর ম্যাচে তার খেলা নিয়ে এখনই কোনো ঝুঁকি নিতে নারাজ কোচিং স্টাফ। মঙ্গলবার (৩০ জুন) অনুশীলনের পর ব্রাজিল দলকে এক দিনের ছুটি দেওয়া হয়েছে। বুধবার (১ জুলাই) বিকেলে তারা আবার অনুশীলনে ফিরবে। এরপর শনিবারের নকআউট ম্যাচে নরওয়ের মুখোমুখি হওয়ার আগে তিন দিন প্রস্তুতির সুযোগ পাবে দলটি।

হলান্ডের গোলে শেষ ষোলোতে নরওয়ে, প্রতিপক্ষ ব্রাজিল