‘ভারতকে আবার হারাতে হবে’

‘ভারতকে আবার হারাতে হবে’
সিটিজেন স্পোর্টস ডেস্ক

সাফ অনূর্ধ্ব-১৯ চ্যাম্পিয়নশিপে রাউন্ড রবিন লিগ বাংলাদেশ শেষ করেছে নেপালকে হারিয়ে। অপরাজিত বাংলাদেশ এবার ফাইনালে খেলবে ভারতের বিপক্ষে। বাংলাদেশের কোচ পিটার জেমস বাটলার এখন ছক কষছেন ফাইনালে ভারতকে হারাতে।
নেপালের বিপক্ষে বেঞ্চের শক্তি পরখ করে নিতে সেরা একাদশে ৭ পরিবর্তন আনেন বাটলার। আলপির হ্যাটট্রিকে মেলে প্রত্যাশিত জয়। সব মিলিয়ে রাউন্ড রবিন লিগে দলের পারফরম্যান্সে খুশি বাটলার।
বাটলার বলেন, ‘নেপালের বিপক্ষে যখনই খেলি, আমাদের লড়াই করতে হয়। কেননা, তারা যোদ্ধা এবং সমান প্রচেষ্টা ও কমিটমেন্ট নিয়ে তাদের বিপক্ষে আমাদের লড়তে হয়। আমার মনে হয়, মেয়েরা সেটা খুবই ভালোভাবে করতে পেরেছে, বিশেষ করে শুরুর ১৫-২০ মিনিট।’
দলে পরিবর্তন নিয়ে বাংলাদেশ কোচ বলেন, ‘সিদ্ধান্ত নিয়েছিলাম কয়েকজনকে বিশ্রাম দেওয়ার জন্য। আপনি ততটাই শক্তিশালী দল, যতটা আপনার বেঞ্চ শক্তিশালী। মৌমিতা ছিল অসাধরণ, সুরভি রানী ভালো করেছে।’
রাউন্ড রবিন লিগে বাংলাদেশ ২-০ গোলে হারায় ভারতকে। সেই জয়ের পুনরাবৃত্তি চান বাটলার। ‘আমরা তাদের একবার হারিয়েছি, এখন আবারও হারাতে হবে। আমরা সবসময় যেভাবে খেলি, সেভাবেই খেলবো। যদি তারা ফাইনালের আগে এই মাঠে আমাদেরকে বা দুই দলকে ব্যবহার করতে দেয়, তাহলে এখানে অনুশীলন করবো।’
বয়সভিত্তিক এই প্রতিযোগিতার অনূর্ধ্ব-১৯ ক্যাটাগরিতে এর আগে দুবার ফাইনালে মুখোমুখি হয়েছে বাংলাদেশ ও ভারত। ২০২১ সালে ১-০ গোলের জয়ে শিরোপা জিতেছিল বাংলাদেশ। ২০২৪ সালে ম্যাচ কমিশনারের আলোচিত ‘টস কাণ্ডের’ পর দুই দলকে যৌথ চ্যাম্পিয়ন ঘোষণা করে সাউথ এশিয়ান ফুটবল ফেডারেশন (সাফ)।