অবসর নিলেন আর্জেন্টিনার সর্বোচ্চ ম্যাচ খেলা গোলকিপার

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আর্জেন্টিনার হয়ে খেলেছেন ৯৬ ম্যাচ। গোলকিপারদের মধ্যে যা আর্জেন্টিনার হয়ে সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ড। আলবিসেলেস্তেদের গোলপোস্টের অতন্দ্রপ্রহরী সার্জিও রোমেরো বিদায় বললেন ফুটবলকে।
গ্লাভসজোড়া তুলে রাখলেও ফুটবলেই থাকবেন লিওনেল মেসির সাবেক এই সতীর্থ। ৩৯ বছর বয়সী রোমেরো গোলকিপার কোচ হিসেবে নতুন শুরু করতে যাচ্ছেন বলে নিশ্চিত করেছেন আর্জেন্টাইন সাংবাদিক ফেদে ক্রিস্তোফানেল্লি।
রোমেরোকে আর্জেন্টাইন ভক্তরা বেশি মনে রেখছেন ২০১৪ বিশ্বকাপের জন্য। সেই বিশ্বকাপে ফাইনালে উঠেছিল আর্জেন্টিনা। আলবিসেলেস্তেদের ফাইনাল পর্যন্ত ওঠার পেছনে বড় ভূমিকা ছিল রোমেরোর। সেবার সেমিফাইনালে নেদারল্যান্ডসের বিপক্ষে টাইব্রেকারে দুটি শট ঠেকিয়েছিলেন তিনি। ফাইনালে জার্মানির কাছে অতিরিক্ত সময়ের গোলে হেরে যায় মেসির দল।
ক্যারিয়ারের শেষবেলায় রেসিং ক্লাবে ফাকুন্দো কামবেসেসের বিকল্প হিসেবে খেলতে চেয়েছিলেন রোমেরো। সেই সুযোগ আর পাননি। শেষ পর্যন্ত আর্জেন্টিনোস জুনিয়র্সের হয়ে কোপা আর্জেন্টিনায় নিজের শেষ ম্যাচ খেলে গ্লাভসজোড়া তুলে রাখার সিদ্ধান্ত নিয়েছেন রোমেরো।
আর্জেন্টিনার হয়ে ৯৬ ম্যাচের মধ্যে ৪৭টিতে রাখেন ক্লিনশিট। ভক্তরা রোমেরোকে ডাকতো ‘চিকিতো’ নামে।