শিরোনাম

সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত, কার কবে খেলা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
সেমিফাইনালের লাইনআপ চূড়ান্ত, কার কবে খেলা
২০২৬ বিশ্বকাপের সেমিফাইনাল লাইনআপ

চলতি বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে এসে থেমেছে। কোয়ার্টার ফাইনাল শেষে ইতোমধ্যেই সেমিফাইনাল নিশ্চিত করেছে ফ্রান্স, স্পেন, ইংল্যান্ড ও আর্জেন্টিনা।

প্রথম সেমিফাইনালে বাংলাদেশ সময় আগামী মঙ্গলবার দিবাগত রাত ১টায় ডালাসের এটিঅ্যান্ডটি স্টেডিয়ামে মুখোমুখি হবে ফ্রান্স ও স্পেন। ফ্রান্স কোয়ার্টার ফাইনালে মরক্কোকে হারিয়ে শেষ চার নিশ্চিত করেছে। বেলজিয়ামকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে স্পেন।

দ্বিতীয় সেমিফাইনালে আগামী বুধবার দিবাগত রাত ১টায় আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। কোয়ার্টার ফাইনালে নরওয়েকে হারিয়ে শেষ চার নিশ্চিত করে ইংলিশরা। পরে সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে সেমিফাইনালে ওঠে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা।

/টিই/