শিরোনাম

বিশ্বকাপে কখনো সেমিফানালে হারেনি আর্জেন্টিনা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
বিশ্বকাপে কখনো সেমিফানালে হারেনি আর্জেন্টিনা
এর আগে সেমিফাইনালে হারেনি আর্জেন্টিনা

সুইজারল্যান্ডকে ৩-১ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে এটি আর্জেন্টিনার ষষ্ঠ সেমিফাইনাল।

এর আগে ১৯৩০, ১৯৮৬, ১৯৯০, ২০১৪ ও ২০২২ সালে শেষ চারে খেলেছিল আলবিসেলেস্তেরা। উল্লেখযোগ্য বিষয় হলো, আগের পাঁচবারই সেমিফাইনাল জিতে ফাইনালে উঠেছিল তারা। অর্থাৎ, ৯২ বছরের বিশ্বকাপ ইতিহাসে এখন পর্যন্ত একটি সেমিফাইনালেও হারেনি আর্জেন্টিনা। এবার শেষ চারে তাদের অপেক্ষায় ইংল্যান্ড।

১৯৭৮ সালে আর্জেন্টিনা প্রথমবার বিশ্বকাপ জেতে। তবে সেই আসরে সেমিফাইনাল রাউন্ড ছিল না। ১৬ দলের সেই বিশ্বকাপে গ্রুপ পর্বের পর ৮ দল নিয়ে হয়েছিল দ্বিতীয় গ্রুপ পর্ব। সেখানে দুই গ্রুপে ভাগ হয়ে খেলা শেষে শীর্ষ দুই দল ফাইনাল খেলে।

এবারের বিশ্বকাপে সেমিফাইনালে উঠেছে ফিফা র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দলই। ১৯৯২ সালে ফিফা বিশ্ব র‌্যাঙ্কিং চালু হওয়ার পর এই প্রথম বিশ্বকাপের শেষ চারে উঠলো র‌্যাঙ্কিংয়ের শীর্ষ চার দল।

সুইজারল্যান্ডের বিপক্ষে অতিরিক্ত সময়ে দুটি গোল করে আরেকটি রেকর্ড নিজেদের করে নিয়েছে আর্জেন্টিনা। বিশ্বকাপ ইতিহাসে অতিরিক্ত সময়ে সর্বোচ্চ ৯ গোলের মালিক এখন তারা।

/টিই/