শিরোনাম

আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসছে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আর্জেন্টিনার একাদশে পরিবর্তন আসছে

একেকটা ম্যাচ যায়, আর্জেন্টিনা কষ্টার্জিত জয় পায় আর ম্যাচ শেষে একটা আলোচনা শুরু করে দলটির সমর্থকরা– শুরুর একাদশটা ঠিক নেই, পরিবর্তন দরকার। ইংল্যান্ডের বিপক্ষে আজ রাতে সেমিফাইনালে হয়তো সেই পরিবর্তনটা আসছে। আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি সেই ইঙ্গিত দিয়েছেন।

আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টসের খবর অনুযায়ী স্কালোনি তার শুরুর একাদশে একাধিক পরিবর্তন আনতে পারেন। ম্যাচের আগের সংবাদ সম্মেলনে স্কালোনি বলেছেন, ‘প্রতিপক্ষের শক্তির কথা মাথায় রেখে আমরা একাদশে কিছু পরিবর্তন আনতে পারি। আমাদের লক্ষ্য সম্ভাব্য সেরা দলটিকে মাঠে নামানো। তবে সবাই ভালো অবস্থায় আছে।’

টিওয়াইসি স্পোর্টস লিখেছে, পরিবর্তনটা আসতে পারে মাঝমাঠে। রদ্রিগো দি পলের জায়গায় আসতে পারেন অন্য কেউ। বেশি সম্ভাবনা নিকোলাস গনসালেস বা জুলিয়ানো সিমিওনের খেলার। এবারের বিশ্বকাপে বদলি হিসেবে নেমে কয়েকটি ম্যাচে ভালো ভূমিকা রেখেছেন সিমিওনে। তিনি একাদশে সুযোগ পেলে বাঁ প্রান্তে খেলতে পারেন।

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার সম্ভাব্য একাদশ: এমিলিয়ানো মার্তিনেজ (গোলকিপার), নাহুয়েল মোলিনা/গঞ্জালো মন্তিয়েল, ক্রিস্টিয়ান রোমেরো, লিসান্দ্রো মার্তিনেজ, নিকোলাস তাগলিয়াফিকো, জুলিয়ানো সিমিওনে/নিকোলাস গনসালেস, লিয়ান্দ্রো পারেদেস, এনজো ফার্নান্দেজ, অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার, লিওনেল মেসি, হুলিয়ান আলভারেজ।

/আরএ/