শিরোনাম

কতদিন মাঠের বাইরে থাকবেন রাফিনিয়া

সিটিজেন স্পোর্টস ডেস্ক
কতদিন মাঠের বাইরে থাকবেন রাফিনিয়া
ফ্রান্সের বিপক্ষে ম্যাচের সময় চোট পান রাফিনিয়া। ছবি: সংগৃহীত

আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের আগে বড় দুঃসংবাদ পেলো বার্সেলোনা। হ্যামস্ট্রিংয়ের ইনজুরিতে অন্তত পাঁচ সপ্তাহের জন্য মাঠের বাইরে ছিটকে গেছেন কাতালান ক্লাবটির ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনিয়া। তার এই ছিটকে পড়াতে ব্রাজিল শিবিরেও চিন্তার ভাজ ফেলেছে।

২৯ বছর বয়সী এই তারকা গত বৃহস্পতিবার (২৬ মার্চ) রাতে ফ্রান্সের বিপক্ষে প্রীতি ম্যাচে চোট পান। শুক্রবার (২৭ মার্চ) ব্রাজিল দলের চিকিৎসকদের করা পরীক্ষায় রাফিনিয়ার ডান পায়ের হ্যামস্ট্রিংয়ে চোট ধরা পড়ে।

ইএসপিএন জানিয়েছে, চিকিৎসার জন্য এখন বার্সেলোনায় ফিরে যাবেন রাফিনিয়া। ফলে আগামী ১ এপ্রিল ক্রোয়েশিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে তাকে পাবে না ব্রাজিল। বিশ্বকাপের আগে এমন চোটের পর রাফিনিয়া আবার ফর্মে ফিরতে কত সময় নেবেন সেটিও বিষয়।

রাফিনিয়া চলতি মৌসুমে এ নিয়ে তৃতীয়বার ডান পায়ের হ্যামস্ট্রিং চোটে পড়লেন। এর মধ্যেই ৩১ ম্যাচে ১৯ গোল করে ভালো ফর্মেই ছিলেন।

এদিকে ব্রাজিলের চেয়ে বেশি ক্ষতিটা হবে বার্সেলোনার। আগামী দুই সপ্তাহে তিনবার আতলেতিকো মাদ্রিদের মুখোমুখি হবে বার্সা।

এছাড়া চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে ৮ এপ্রিল ক্যাম্প ন্যুতে প্রথম লেগ এবং ১৪ এপ্রিল ফিরতি লেগ হবে আতলেতিকোর মাঠ মেট্রোপলিতানোয়। এই বাধা পার হতে পারলে সেমিফাইনালে বার্সার প্রতিপক্ষ হবে আর্সেনাল বা স্পোর্টিং লিসবন। এসব ম্যাচেও রাফিনিয়াকে পাওয়ার সম্ভাবনা নেই বললেই চলে।

/টিই/