বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন সৌদি কোচ

বিশ্বকাপের আগে বরখাস্ত হলেন সৌদি কোচ
সিটিজেন স্পোর্টস ডেস্ক

ফুটবল বিশ্বকাপে অংশ নেওয়া দেশগুলো এখন থেকেই পরিকল্পনা সাজাচ্ছে নিজেদের মতো করে। তবে ব্যতিক্রম ঘটনাও ঘটছে। বিশ্বকাপের দুই মাস আগে বরখাস্ত হলেন সৌদি আরবের কোচ হার্ভে রেনার।
বরখাস্ত হওয়ার খবর গণমাধ্যমে নিজেই নিশ্চিত করেছেন ৫৭ বছর বয়সী ফরাসি কোচ। সৌদি আরব ফুটবল দলের নতুন কোচ কে হবেন সেটি এখনো ঘোষণা করা হয়নি।
রেনার ২০২৪ সালের শেষ দিকে দ্বিতীয় মেয়াদে সৌদি আরবের কোচ হিসেবে ফিরেছিলেন। এর আগে গত কাতার বিশ্বকাপে তার অধীনেই খেলেছিল দলটি। সেখানে পরবর্তীতে চ্যাম্পিয়ন হওয়া আর্জেন্টিনার বিপক্ষে গ্রুপ পর্বে অঘটন ঘটিয়ে ঐতিহাসিক জয় পেয়েছিল তারা।
ছাঁটাই হওয়া নিয়ে রেনার একটি সংবাদমাধ্যমকে বলেন, ‘ফুটবল এমনই... সৌদি আরব সাতবার বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করেছে, যার মধ্যে দুবারই ছিল আমার অধীনে। আর আমিই একমাত্র কোচ যে বাছাইপর্ব ও বিশ্বকাপ- উভয় ক্ষেত্রেই তাদেরকে নেতৃত্ব দিয়েছি। সেটা ছিল ২০২২ সালে। অন্তত এই গর্বটুকু আমার থাকবে।’
১১ জুন থেকে ১৯ জুলাই পর্যন্ত উত্তর আমেরিকার তিন দেশে হবে ফুটবল বিশ্বকাপ। ৪৮ দলের টুর্নামেন্টে সৌদি আরব আছে ‘এইচ’ গ্রুপে। ১৫ জুন নিজেদের প্রথম ম্যাচে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এশিয়ার দেশটির অন্য দুই প্রতিপক্ষ স্পেন ও কেপ ভার্দ।