শিরোনাম

২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা

সিটিজেন ডেস্ক
২ জুলাই থেকে শুরু এইচএসসি পরীক্ষা
ছবি: সিটিজেন জার্নাল

২০২৬ সালের উচ্চমাধ্যমিক (এইচএসসি) ও সমমানের পরীক্ষা শুরু হবে আগামী ২ জুলাই থেকে। শনিবার (১৮ এপ্রিল) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের এক কর্মকর্তা এ তথ্য জানিয়েছেন।

এর আগে আন্তঃশিক্ষা সমন্বয় বোর্ড চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ৭ জুন থেকে শুরু করার প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছিল। তবে সেই সিদ্ধান্ত থেকে সরে এসে নতুন সূচি অনুযায়ী ২ জুলাই পরীক্ষার তারিখ নির্ধারণ করা হয়েছে। তবে মোট পরীক্ষার্থীর সংখ্যা এখনো জানা যায়নি।

/এসএ/