এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে: প্রধানমন্ত্রী
নিজস্ব প্রতিবেদক

প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬, ১৪: ১৪

এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগের ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। শনিবার (১৮ এপ্রিল) রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তাদের (ইউএইচএফপিও) নিয়ে আয়োজিত এক সম্মেলনে এ কথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, ‘শহর ও গ্রামের বৈষম্য দূর করার লক্ষে বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। যার অংশ হিসেবে দেশের জেলা-উপজেলাভিত্তিক হাসপাতালগুলোর চিকিৎসাসেবা উন্নত করা হবে। সবার প্রাথমিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে এক লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে। যাদের ৮০ ভাগই নারী কর্মী।’
তিনি আরও বলেন, দেশের স্বাস্থ্যখাত নিয়ে বিএনপি সরকারের অনেক পরিকল্পনা রয়েছে। স্বাস্থ্য খাতের উন্নয়নে ক্রমান্বয়ে জিডিপির পাঁচ শতাংশ বরাদ্দ দেওয়া হবে।’

হেলথ কার্ড চালুর কথা উল্লেখ করে তারেক রহমান বলেন, ‘দুর্নীতিমুক্ত ও জবাবদিহিমূলক স্বাস্থ্যব্যবস্থা নিশ্চিত করতে হবে। ডিজিটাল স্বাস্থ্যতথ্য সংরক্ষণ ও সহজ চিকিৎসাসেবা নিশ্চিত করতে ই-হেলথ কার্ড চালু করা হবে।’
ইউএইচএফপিও সম্মেলনে স্বাস্থ্যমন্ত্রী সরদার সাখাওয়াত হোসেন বকুল, প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত, স্বাস্থ্য সেবা বিভাগের সচিব মোহাম্মদ কামরুজ্জামান চৌধুরী ও স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাতচন্দ্র বিশ্বাস প্রমুখ উপস্থিত ছিলেন।

/এফআর/