শিরোনাম

বাংলাদেশের জার্সি পেয়ে খুশি নেইমার

নিজস্ব প্রতিবেদক
বাংলাদেশের জার্সি পেয়ে খুশি নেইমার
নেইমারের হাতে বাংলাদেশ ফুটবল দলের জার্সি। ছবি: সংগৃহীত

ফুটবল বিশ্বকাপ এলে দেখা যায় বাংলাদেশের মানুষের ব্রাজিল নিয়ে উম্মাদনা। বাংলাদেশে নেইমারের সমর্থকও আছে অনেক। এবার নেইমারের সঙ্গে দেখা করে তাকে বাংলাদেশের জার্সি উপহার দিয়েছেন শাহনূর রোমেন।

শুক্রবার (১৭ এপ্রিল) ব্রাজিলে সান্তোসের হয়ে অনুশীলন করার সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেন শাহনূর রোমেন। এক যুগের বেশি সময় আগে ব্রাজিলে যান শাহনূর। ব্রাজিল থেকে এই প্রবাসী গণমাধ্যমকে জানান, 'আমি এক যুগের বেশি সময় ব্রাজিলে রয়েছি। ফটোসাংবাদিকতা করি, মূলত ক্রীড়া ছবিই বেশি তুলি। গতকাল নেইমারের ক্লাব সান্তোসের অনুশীলন গ্রাউন্ডে যাই। মিডিয়া সেশনের সময় নেইমারের হাতে বাংলাদেশের জার্সি তুলে দেই।’

শাহনূর আরেক প্রবাসীর মাধ্যমে দেশের ফুটবল দলের জার্সি ব্রাজিলে এনেছেন।

বাংলাদেশ নিয়ে নেইমারের ধারণা আছে বলেও জানান তিনি। প্রবাসী ফটোসাংবাদিক শাহনূর বলেন, ‘বাংলাদেশের জার্সি পেয়ে তিনি অনেক খুশি হয়েছেন। বাংলাদেশে ব্রাজিল ও তার সমর্থক রয়েছে এটি তিনি জানেন।’

/টিই/