দল বিশ্বকাপ জিতবে না মত ৬৮ শতাংশ ব্রাজিলিয়ানের

সিটিজেন স্পোর্টস ডেস্ক

আগামী ১৮ মে ব্রাজিলের বিশ্বকাপ স্কোয়াড ঘোষণা করবেন আনচেলত্তি। তার আগে নিশ্চিত করে বলা যাচ্ছে না নেইমার দলে থাকবেন কিনা। তবে সম্প্রতি এক জরিপ চালিয়েছে ব্রাজিলের রাজনৈতিক, সামাজিক ও অর্থনৈতিক গবেষণা সংস্থা ‘জেনিয়াল/কুয়েস্ট’।
প্রকাশিত জরিপে দেখা গেছে, নেইমারকে জাতীয় দলে ডাকার পক্ষে মত দিয়েছেন ৪৭ শতাংশ ব্রাজিলিয়ান। আর দলে ফেরার বিপক্ষে মত দিয়েছেন ৪৫ শতাংশ ব্রাজিলিয়ান। বাকি ৮ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
শুধু তাই নয়, জরিপে অংশ নেওয়া অর্ধেকের বেশি বা ৫৪ শতাংশ মানুষ জানিয়েছেন, বিশ্বকাপ নিয়ে তাদের মনে কোনো ‘উম্মাদনা নেই’। মাত্র ১২ শতাংশ মানুষ এবারের আসর নিয়ে ‘খুবই রোমাঞ্চিত’। ৩২ শতাংশের উত্তর ছিল, তারা ‘খুব একটা রোমাঞ্চ অনুভব করছেন না’।
৬৮ শতাংশ ব্রাজিলিয়ানই মনে করেন, সেলেসাওদের এবারও বিশ্বকাপ জয়ের সম্ভাবনা নেই।
গত ১০ থেকে ১৩ এপ্রিল ব্রাজিলে এ জরিপ চালানো হয়। এতে সরাসরি অংশ নিয়েছেন ২ হাজার ৪ জন মানুষ। ন্যূনতম ১৬ বছর বয়সীদের মধ্যে এ জরিপ চালানো হয়।
জরিপের ফল বলছে, ইতালিয়ান কোচ আনচেলত্তির কাজে সন্তুষ্টি জানিয়েছেন ৪১ শতাংশ ব্রাজিলিয়ান। নাখোশ ২৯ শতাংশ, আর বাকি ৩০ শতাংশ এ বিষয়ে কোনো মন্তব্য করেননি।
৩৪ বছর বয়সী নেইমার এখন ক্যারিয়ারের সন্ধিক্ষণে দাঁড়িয়ে। গেল দুই বছর ধরে আছেন জাতীয় দলের বাইরে। জাতীয় দলে জায়গা পুনরুদ্ধার করার লক্ষ্যে ২০২৫ সালের শুরুতে নেইমার ফিরে যান তার শৈশবের ক্লাব সান্তোসে। প্রত্যাবর্তনে তার প্রথম বছরটি মোটেও সুখকর ছিল না। দ্বিতীয় বিভাগ বা সিরি ‘বি’ তে অবনমন এড়ানোই ছিল সান্তোসের স্বস্তির জায়গা।
ব্রাজিলের সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’ জানিয়েছে, সব দিক বিবেচনা করেই ব্রাজিল কোচ আনচলেত্তি নেইমারের অবস্থা পর্যবেক্ষণ করছেন।
আগামী ১১ জুন শুরু হবে বিশ্বকাপ। এবার আয়োজক দেশ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো। ‘সি’ গ্রুপে ব্রাজিলের তিন প্রতিদ্বন্দ্বী দল মরক্কো, হাইতি ও স্কটল্যান্ড। ১৩ জুন নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে মরক্কোর মুখোমুখি হয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে ব্রাজিল।