শিরোনাম

হাদি হত্যা: অস্ত্র ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি

আদালত সংবাদদাতা
হাদি হত্যা: অস্ত্র ‘বিক্রেতা’ হেলালের জবানবন্দি
পুলিশের কড়া নিরপত্তায় মাজেদুল হক ওরফে হেলাল। ছবি: সংগৃহীত

ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে হত্যায় ব্যবহৃত অস্ত্রের ‘বিক্রেতা’ মাজেদুল হক ওরফে হেলাল আদালতে জবানবন্দি দিয়েছেন।

৩ দিনের রিমান্ড শেষে শনিবার (১৭ এপ্রিল) হেলালকে আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকতা সিআইডির সহকারী পুলিশ সুপার আবদুল কাদির ভূঞা তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি নথিবদ্ধ করার আবেদন করেন।

আদালতে হেলালের জবানবন্দি নথিবদ্ধ করেন ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম। এরপর তাকে কারাগারে পাঠানো হয়।

হেলাল চট্টগ্রামের ‘হামিদুল হক আর্মস অ্যান্ড কোং’ নামে একটি অস্ত্র বিক্রির দোকানের মালিক। ১৪ এপ্রিল চট্টগ্রামের চকবাজার থানার হারেছ শাহ মাজার লেন থেকে তাকে গ্রেপ্তার করে পুলিশের গোয়েন্দা শাখা-ডিবি।

গত ১৫ এপ্রিল হেলালকে ৩ দিনের রিমান্ডে পাঠান আদালত।

/এফসি/