এমবাপ্পের গোলে প্রথমার্ধে সুইডেনের বিপক্ষে এগিয়ে ফ্রান্স

সিজেডএন স্পোর্টস ডেস্ক

শেষ ষোলোতে ওঠার লড়াইয়ে মুখোমুখি হয়েছে ফ্রান্স-সুইডেন। একাধিক চেষ্টা করেও গোল পাচ্ছিলো না কোনো দলই। তবে আক্রমণে এগিয়ে ছিল ফরাসিরাই। তারই ধারাবাহিকতায় প্রথমার্ধের যোগ করা সময়ে গোল করেন কিলিয়ান এমবাপ্পে।
ম্যাচের ২০ মিনিটে বল জালে জড়িয়েছিলেন এমবাপ্পে। কিন্তু অফসাইডের কারণে বাতিল হয়েছে সেই গোল। সুইডেনের বিপক্ষে ৩২ মিনিটে গোল পেতে পারতেন এমবাপ্পে। কিন্তু ভাগ্য তার পক্ষে ছিল না। মাইকেল ওলিসের পাস থেকে এমবাপ্পের শট ফিরে আসে পোস্টে লেগে।
৩৬ মিনিটে বক্সের কিনারা থেকে এক বাইসাইকেল কিকে ভাগ্য পরীক্ষা করেন মাইকেল ওলিসে। তার দুর্দান্ত শটটি গিয়ে লাগে পোস্টে। ফিরতি বলে উসমান দেম্বেলের নেওয়া শটও অল্পের জন্য গোলের বাইরে চলে যায়।
এরপর যোগ করা সময়ে গোল করেন এমবাপ্পে। মাঠের বাঁ-প্রান্ত দিয়ে বক্সে বল পেয়ে পায়ের কারিকুরিতে দুই-তিনজন ডিফেন্ডারকে কাটিয়ে বল জালে পাঠান। এবারের আসরে এটি এমবাপ্পের পঞ্চম গোল।
আর বিশ্বকাপে এমবাপ্পের গোলসংখ্যা দাঁড়ালো ১৭ তে। তাতে এমবাপ্পে ছাড়িয়ে গেলেন জার্মান কিংবদন্তি মিরস্লাভ ক্লোসাকে। তার সামনে আছেন শুধুই লিওনেল মেসি (১৯)।

নরওয়েকে কখনো হারাতে পারেনি ব্রাজিল