স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে বিএনপির ক্ষমা চাওয়া উচিত: গোলাম পরওয়ার

সিজেডএন ডেস্ক

যারা ‘অখণ্ড পাকিস্তান’ চেয়েছে, তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী, এমপি বানিয়ে ‘স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান’ নেওয়ার দায়ে বিএনপির জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত বলে মন্তব্য করেছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।
জাতীয় প্রেসক্লাবের আব্দুস সালাম হলে জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উদ্যাপন ও কর্মসূচি ঘোষণা উপলক্ষে মঙ্গলবার (৩০ জুন) আয়োজিত সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে মিয়া গোলাম পরওয়ার বলেন, ‘বিএনপি ক্ষমতায় আসার পর এই স্বাধীন বাংলাদেশে অন্তত ১৪-১৫ জন মন্ত্রী, এমপি, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী করেছিলেন, যারা পাকিস্তানের সময়ে পাকিস্তানের অখণ্ডতার পক্ষে ভূমিকা রেখেছিলেন। বাংলাদেশ তারা চায়নি।’
জামায়াতের এ নেতা আরও বলেন, ‘যারা অখণ্ড পাকিস্তান চেয়েছে, তাদের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, মন্ত্রী ও এমপি বানিয়ে স্বাধীনতার বিরুদ্ধে অবস্থান নেওয়ার দায়ে আগে বিএনপিরই জাতির কাছে ক্ষমা চাওয়া উচিত।’
সরকারকে আয়নায় নিজেদের চেহারা আহ্বান জানান জামায়াত নেতা গোলাম পরওয়ার।
জামায়াত সেক্রেটারি বলেন, ‘তারা বলে জামায়াতের ওপরে ভূত চেপেছে। এখন দেখা যাচ্ছে, সরকার আর সরকারি দলের ওপরে ভূত চেপেছে। কিছুদিন গেলেই ৫০-৬০ বছরের পুরোনো একাত্তরের মুক্তিযুদ্ধের মীমাংসিত বিষয়কে সামনে এনে জাতির মধ্যে বিভ্রান্তি তৈরি করেন।’
জুলাই গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে দলের পক্ষ থেকে মাসব্যাপী কর্মসূচি ঘোষণা করেন মিয়া গোলাম পরওয়ার।
সংবাদ সম্মেলনে জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার জানান, গণ-অভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তিতে তিনটি দাবি থাকবে জামায়াতের। এগুলো হলো- গণ-অভ্যুত্থানের মানবতাবিরোধী অপরাধীদের বিচার ত্বরান্বিত করা, শরিফ ওসমান বিন হাদির খুনিদের বিচার এবং গণভোটের গণরায় ও জুলাই সনদ বাস্তবায়নের জন্য সংবিধান সংস্কার পরিষদের অধিবেশন আহ্বান করা।

গাইবান্ধায় বিএনপি-জামায়াত সংঘর্ষ, ১৪৪ ধারা জারি
বাজেট পরবর্তী নৈশভোজ বাতিল