শিরোনাম

আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
আইভরি কোস্টের বিপক্ষে প্রথমার্ধে এগিয়ে নরওয়ে
নুসার গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় নরওয়ে

ফ্রান্সের বিপক্ষে গ্রুপ পর্বের শেষ ম্যাচে একাদশই প্রায় বদলে ফেলেছিলেন নরওয়ের কোচ। হলান্ড-ওডেগার্ড ছিলেন না একাদশে। তবে শেষ-৩২ রাউন্ডে আইভরি কোস্টের বিপক্ষে তাদের ফেরানো হয়েছে। আগের ম্যাচের একাদশের শুধু প্যাট্রিক বার্গ আছেন।

ডালাসে প্রথমার্ধের ম্যাচ শেষে আইভরি কোস্টের বিপক্ষে নরওয়ে ১-০ ব্যবধানে এগিয়ে আছে।

ম্যাচের ৩৯ মিনিটে গোলের দেখা পায় নরওয়ে। বক্সের বাইরে থেকে কোনাকুনি শটে বল জালে পাঠান আন্তনিও নুসা। আইভরি কোস্টও অবশ্য আক্রমণ কম করেনি। প্রথমার্ধে নরওয়ের ৬ শটের বিপরীতে আফ্রিকান দলটি নিয়েছে ৫ শট। তবে এর চারটিই ছিল ‘অফ-টার্গেট’।

এই ম্যাচের জয়ী দল শেষ ষোলোতে খেলবে পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিলের বিপক্ষে।

/টিই/