শিরোনাম

পরিসংখ্যানে ফ্রান্স-সুইডেন লড়াই

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
পরিসংখ্যানে ফ্রান্স-সুইডেন লড়াই
অনুশীলনে ফ্রান্সের ওলিসে ও চেরকি

বিশ্বকাপের শেষ ষোলোয় ওঠার লড়াইয়ে সুইডেনের মুখোমুখি হবে দুইবারের বিশ্ব চ্যাম্পিয়ন ফ্রান্স। নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে শেষ-৩২ এর ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় মঙ্গলবার দিবাগত রাত ৩টায়।

ম্যাচের আগে দেখে নেওয়া যাক কিছু পরিসংখ্যান-

২৪

আন্তর্জাতিক ফুটবলে এ নিয়ে ২৪ বারের মতো মুখোমুখি হচ্ছে ফ্রান্স ও সুইডেন। দুটি দলই ইউরোপিয়ান হওয়ায় তাদের দেখা হয় প্রায়ই। আগের ২৩ ম্যাচের মধ্যে ফ্রান্সের জয় ১২টি, সুইডেনের ৬টি, ড্র হয়েছে অন্য ৫টি।

বড় টুর্নামেন্টে এটি হবে তাদের তৃতীয় সাক্ষাৎ, বিশ্বকাপে প্রথম। ২০১২ সালের ইউরোয় সুইডেন জিতেছিল ২-০ গোলে এবং এর ২০ বছর আগে ইউরোর আরেক ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছিল।

বিশ্বকাপে ইউরোপিয়ান দলগুলোর বিপক্ষে নিজেদের সবশেষ ৬ ম্যাচেই জিতেছে ফ্রান্স। এই প্রতিযোগিতার ইতিহাসে কোনো দলই উয়েফাভুক্ত দলগুলোর বিপক্ষে টানা ৭ ম্যাচ জিততে পারেনি।

গ্রুপ পর্বে তিন ম্যাচেই জিতেছে ফ্রান্স। ১৯৯৮ বিশ্বকাপের পর এই প্রথম কোনো বড় টুর্নামেন্টে গ্রুপ পর্বে সব ম্যাচ জিততে পেরেছে তারা।

বিশ্বকাপে নিজেদের শেষ চার ম্যাচের প্রতিটিতে অন্তত তিনটি করে গোল করেছে ফ্রান্স।

/টিই/