রপ্তানি আয় বাড়াতে নতুন বাজার অনুসন্ধানের নির্দেশ বাণিজ্য সচিবের

বিশেষ প্রতিনিধি

দেশের রপ্তানি আয় টেকসইভাবে বাড়াতে পণ্য ও বাজার বহুমুখীকরণ, বিদ্যমান বাজার ধরে রাখা, নতুন বাজার অনুসন্ধান এবং বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনের কার্যক্রম আরও জোরদারের ওপর গুরুত্বারোপ করেছেন বাণিজ্য মন্ত্রণালয়ের সচিব মো. আতাউর রহমান খান।
মঙ্গলবার (৩০ জুন) সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত ‘রপ্তানি বহুমুখীকরণ, সম্প্রসারণ ও ২০২৫-২৬ অর্থবছরের রপ্তানি আয় পর্যালোচনা’ শীর্ষক এক সভায় তিনি এ নির্দেশনা দেন।
সভায় বাণিজ্য সচিব বলেন, রপ্তানি আয়ের অগ্রগতি পর্যবেক্ষণের অংশ হিসেবে এখন থেকে নিয়মিতভাবে গত পাঁচ বছরের রপ্তানি লক্ষ্যমাত্রা ও অর্জনের তুলনামূলক চিত্র, মাসভিত্তিক রপ্তানি পরিস্থিতি, পণ্য ও সেবাভিত্তিক রপ্তানি অর্জন এবং বিদেশে বাংলাদেশি বাণিজ্যিক মিশনগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হবে।
তিনি বলেন, রপ্তানি বহুমুখীকরণ ও সম্প্রসারণের লক্ষ্যে সম্ভাবনাময় খাত চিহ্নিত করা, বিদ্যমান প্রতিবন্ধকতা দূর করা, প্রয়োজনীয় প্রণোদনা প্রদান, প্রচলিত বাজার সংরক্ষণ এবং হালাল পণ্যসহ নতুন বাজার অনুসন্ধানে বিশেষ গুরুত্ব দিতে হবে।
সভায় বাণিজ্য-সংক্রান্ত অভিযোগ দ্রুত নিষ্পত্তি, রপ্তানি পরিবহনে বিদ্যমান সমস্যা সমাধান এবং কার্যকরভাবে বিদ্যমান বাণিজ্য চুক্তিগুলোর বাস্তবায়ন নিয়েও আলোচনা হয়।
বিদেশে বাংলাদেশের বাণিজ্যিক মিশনগুলোর কার্যক্রম আরও ফলপ্রসূ করতে মিশনভিত্তিক প্রতিবেদন নিয়মিত মূল্যায়ন, নতুন পণ্য ও বাজার অনুসন্ধান, ব্যবসায়ীদের মধ্যে বিজনেস-টু-বিজনেস (বি-টু-বি) সংযোগ জোরদার, বাণিজ্য অভিযোগ নিষ্পত্তি এবং সম্ভাব্য নতুন বাণিজ্য চুক্তি নিয়ে কাজ করার নির্দেশনা দেন বাণিজ্য সচিব।
এ সময় দেশে ও বিদেশে গত তিন বছরে অনুষ্ঠিত বাণিজ্য মেলার আয়োজন ও অংশগ্রহণের পরিসংখ্যান, এসব আয়োজনের মাধ্যমে রপ্তানি আদেশ অর্জনের কার্যকারিতা এবং ওয়ার্ল্ড এক্সপোতে বাংলাদেশের অংশগ্রহণের অগ্রগতি পর্যালোচনা করা হয়। সংশ্লিষ্ট প্রতিবেদন বিশ্লেষণ করে প্রয়োজনীয় পরবর্তী পদক্ষেপ গ্রহণের বিষয়েও আলোচনা হয়।
সভায় আশাবাদ ব্যক্ত করা হয়, আলোচনায় উঠে আসা সুপারিশ ও পর্যবেক্ষণ চলতি অর্থবছরের রপ্তানি লক্ষ্যমাত্রা নির্ধারণ এবং রপ্তানি কৌশল প্রণয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।
সভায় বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (এফটিএ) আয়েশা আক্তার, রপ্তানি উন্নয়ন ব্যুরোর ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাসান আরিফসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।