শিরোনাম

গঞ্জালেসের চোট নিয়ে যা জানা গেলো

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
গঞ্জালেসের চোট নিয়ে যা জানা গেলো
নিকোলাস গঞ্জালেস

বিশ্বকাপের সেমিফাইনালে ইংল্যান্ডের মুখোমুখি হওয়ার আগে আর্জেন্টিনা শিবিরে দুসংবাদ। চোটে পড়েছেন দলের তারকা উইঙ্গার নিকোলাস গঞ্জালেস। গত ১২ জুলাই কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের বিপক্ষে বদলি হিসেবে মাঠে নেমে গোড়ালিতে চোট পান নিকোলাস গঞ্জালেস।

এই চোটের কারণে আসন্ন ইংল্যান্ডের বিপক্ষে সেমিফাইনালে তার অংশগ্রহণ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

কানসাস সিটির স্পোর্টিং কেসি ট্রেনিং সেন্টারে দলের প্রথম অনুশীলনে গঞ্জালেস শুরুতে পূর্ণাঙ্গভাবে অংশ নিতে পারেননি। তাকে চিকিৎসক ও ফিজিওদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয় এবং কিছু সময় বিশ্রাম নেন। তবে অনুশীলনের শেষ দিকে স্বস্তির খবরও আসে। পরে তিনি মার্কোস সেনেসি ও জুলিয়ানো সিমিওনেদের সঙ্গে হালকা অনুশীলনে যোগ দেন।

লিওনেল স্কালোনির দল সোমবার কানসাসে তাদের শেষ অনুশীলন শেষে আটলান্টার উদ্দেশে রওনা হবে।

চিকিৎসকদের সবুজ সংকেত পেলে গঞ্জালেসকে ইংল্যান্ডের বিপক্ষে গুরুত্বপূর্ণ সেমিফাইনালে দেখা যাওয়ার সম্ভাবনা রয়েছে, যা দলের জন্য স্বস্তির হবে।

/টিই/