যুক্তরাষ্ট্রের ভিসা নিয়ে বাংলাদেশিদের জন্য নতুন সতর্কবার্তা

নিজস্ব প্রতিবেদক

যুক্তরাষ্ট্রের ভিসা আবেদনকারী বাংলাদেশি নাগরিকদের জন্য নতুন নির্দেশনা জারি করেছে ঢাকাস্থ মার্কিন দূতাবাস। এতে ভিসা আবেদন ফরমে সামাজিক যোগাযোগমাধ্যমের তথ্য সঠিকভাবে দেওয়ার বিষয়ে সতর্ক করেছে দূতাবাস।
দূতাবাস আরও সতর্ক করেছে, আবেদনপত্রে সামাজিক যোগাযোগমাধ্যম-সংক্রান্ত তথ্য ইচ্ছাকৃতভাবে গোপন করা বা ভুল তথ্য প্রদান করলে ভিসা আবেদন বাতিল হতে পারে। এমনকি ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের ভিসা পাওয়ার ক্ষেত্রেও আবেদনকারী অযোগ্য হিসেবে বিবেচিত হতে পারেন।
সোমবার (১৩ জুলাই) ঢাকাস্থ মার্কিন দূতাবাসের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টে এ তথ্য জানানো হয়েছে।
পোস্টে বলা হয়েছে, ভিসা আবেদনকারীদের ডিএস-১৬০ ভিসা আবেদন ফর্মে বাধ্যতামূলকভাবে গত ৫ বছরে ব্যবহৃত সব সামাজিক যোগাযোগমাধ্যমের ব্যবহারকারী নাম বা হ্যান্ডেল উল্লেখ করতে হবে। আবেদনকারীরা যেন তাদের আবেদনপত্রে দেওয়া সব তথ্য সঠিক ও সত্য বলে স্বীকার করে তবেই তা স্বাক্ষর করেন ও জমা দেন।

মার্কিন ভিসা আবেদনকারীদের জন্য দূতাবাসের বার্তা