শিরোনাম

মেসির প্রশংসায় যা বললেন লাপোর্তা

সিজেডএন স্পোর্টস ডেস্ক
সিজেডএন স্পোর্টস ডেস্ক
মেসির প্রশংসায় যা বললেন লাপোর্তা
লিওনেল মেসি

বার্সেলোনার সভাপতি হোয়ান লাপোর্তা ২০২৬ বিশ্বকাপে লিওনেল মেসির দুর্দান্ত পারফরম্যান্সের প্রশংসা করেছেন। ডালাসে সেমিফাইনালের আগে গণমাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে তিনি মেসির এবারের বিশ্বকাপ অভিযানকে অসাধারণ আখ্যা দেন।

৩৯ বছরের মেসি ৬ ম্যাচে ৮ গোল করে টুর্নামেন্টের সর্বোচ্চ গোলদাতার আসনে রয়েছেন। আর্জেন্টিনাকে আরেকটি শিরোপার স্বপ্ন দেখাচ্ছেন। বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ ২১ গোলের রেকর্ডও এখন তার দখলে।

মেসির পারফরম্যান্সে মুগ্ধ লাপোর্তা বলেন, ‘আর্জেন্টিনার সাফল্যের কেন্দ্রে রয়েছেন এই কিংবদন্তি। নকআউট পর্বেও তিনি নিজের চিরচেনা নৈপুণ্যে দলকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।’

মেসিকে পেয়ে আর্জেন্টিনা ভাগ্যবান বলে মনে করেন বার্সা সভাপতি। লাপোর্তা আরও বলেন, ‘মেসি ৬ ম্যাচে ৮ গোল করেছে, যার কয়েকটি ছিল অসাধারণ মানের। তার প্রতিভা সবসময়ই উজ্জ্বল হয়ে ওঠে। আর্জেন্টিনা মেসিকে ঘিরেই খেলে, তারা দারুণ একটি ঐক্যবদ্ধ দল।’

/টিই/