মডেল মসজিদ নির্মাণে দুর্নীতির তদন্ত হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক

মডেল মসজিদ নির্মাণে প্রাক্কলন ব্যয় বৃদ্ধির মাধ্যমে কোনো দুর্নীতি হয়েছে কিনা, তা তদন্ত করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। সোমবার (১৩ জুলাই) সংসদে নোয়াখালী-২ আসনের সংসদ সদস্য জয়নুল আবদিন ফারুকের এক সম্পূরক প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেন, ‘বিগত আওয়ামী ফ্যাসিবাদী সরকারের আমলে বিভিন্ন অর্থ লোপাটের প্রকল্প নেওয়া হয়েছে। ইসলামের নামে, মসজিদের নামে তারা যা করেছে, সেটা অন্তত গর্হিত কাজ। মডেল মসজিদ অবশ্যই ভালো উদ্যোগ, তবে মডেল মসজিদ নির্মাণে প্রাক্কলন ব্যয় যথাযথ হয়েছে কিনা তা তদন্ত করা হবে।’
তিনি বলেন, দেবপ্রিয় ভট্টাচার্যের প্রকাশিত শ্বেতপত্র অনুযায়ী, মেগাপ্রকল্পের মাধ্যমে মেগা দুর্নীতি করা হয়েছে। একটি মসজিদ নির্মাণে ১৩ কোটি টাকার ব্যয় ২১ কোটিতে বৃদ্ধি করা হয়েছে। তাই কীভাবে ব্যয় ১৩ কোটি টাকা থেকে কীভাবে ২১ কোটি টাকা হলো, মডেল মসজিদের টোটাল প্রকল্প ব্যয় কত, কয়টি মসজিদ নির্মাণের কথা ছিল, কতটা মডেল মসজিদ নির্মাণ করা হলো, প্রত্যেকটা মসজিদভিত্তিক তদন্ত করা হবে।’
দুর্নীতি তদন্তে কমিটি গঠন করা হবে জানিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘মডেল মসজিদ নির্মাণে দুর্নীতি তদন্তে আজই একটি কমিটি গঠনের জন্য মন্ত্রণালয়কে নির্দেশ দেবো। কমিটিতে সংশ্লিষ্ট সরকারি অন্যান্য সংস্থায় যুক্ত হতে পারে।’

আ.লীগ দেশে আর রাজনীতি করতে পারবে না: স্বরাষ্ট্রমন্ত্রী