গোলহীন মেসি, তবুও আর্জেন্টিনার জয়

গোলহীন মেসি, তবুও আর্জেন্টিনার জয়
সিটিজেন স্পোর্টস ডেস্ক

বিশ্বকাপের আগে মৌরিতানিয়ার সঙ্গে প্রীতি ম্যাচ খেলতে মাঠে নেমেছিল আর্জেন্টিনা। তবে সেখানে খুব বড় জয় পায়নি সর্বশেষ বিশ্বকাপজয়ী দলটি। শেষ দিকে প্রতিপক্ষের গোলে ২-১ ব্যবধানে জয় পেয়েছে স্কালোনি দল।
এদিন কাতারে ফিনালিসিমায় স্পেনের বিপক্ষে মাঠে নামার কথা ছিল আর্জেন্টিনার। তবে মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতির কারণে ভেন্যু জটিলতা দেখা দেওয়ায় শেষ পর্যন্ত ম্যাচটি বাতিল করা হয়।
ফলে মার্চ উইন্ডোতে আর্জেন্টিনা বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার সিদ্ধান্ত নেয়। র্যাঙ্কিংয়ের দিক থেকেও দুই দলের মধ্যে বড় ব্যবধান রয়েছে। আর্জেন্টিনা বিশ্ব র্যাঙ্কিংয়ে রয়েছে ৩ নম্বরে, আর মৌরিতানিয়ার অবস্থান ১১৫তম।
এদিন দ্বিতীয়ার্ধে মাঠে নামেন ফুটবলের জাদুকর খ্যাত লিওনেল মেসি। তবে আলো ছড়াতে পারেননি ইন্টার মিয়ামির এই তারকা খেলোয়াড়। প্রায় পুরোটা সময় ছিলেন নিষ্প্রভ।
ম্যাচের শুরুতে মেসিকে একাদশে না রেখে বেঞ্চে রাখার পর প্রথমার্ধেই দাপট দেখায় আর্জেন্টিনা। ম্যাচের ১৭তম মিনিটে নাহুয়েল মোলিনার ক্রস থেকে এনজো ফার্নান্দেজ গোল করে দলকে এগিয়ে দেন। এরপর ৩২ মিনিটে চমৎকার এক ফ্রি-কিক থেকে ব্যবধান দ্বিগুণ করেন নিকো পাজ।
দ্বিতীয়ার্ধে মেসি মাঠে নামার পর দলের খেলায় কিছুটা ছন্দপতন দেখা যায়। বিরতির পর আর্জেন্টিনা প্রতিপক্ষের লক্ষ্যে কোনো শটই রাখতে পারেনি। ইন্টার মায়ামি তারকার একমাত্র শটটিও প্রতিহত হয়। অন্যদিকে সুযোগ পেয়ে মৌরিতানিয়া ধীরে ধীরে ম্যাচে ফিরতে থাকে এবং গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজকে কয়েকটি গুরুত্বপূর্ণ সেভ করতে বাধ্য করে।
শেষদিকে ৯৩ মিনিটে বক্সের ভেতরের জটলার সুযোগে জর্ডান লেফোর্ট একটি গোল শোধ করলে ম্যাচে টানটান উত্তেজনা তৈরি হয়। শেষ পর্যন্ত ২-১ গোলের ব্যবধানেই ম্যাচ শেষ হয়।
উল্লেখ্য, আগামী মঙ্গলবার (৩১ মার্চ) বুয়েনস এইরেসের বোম্বোনেরা স্টেডিয়ামেই জাম্বিয়ার বিপক্ষে মাঠে নামবে আর্জেন্টিনা। বিশ্বকাপ প্রস্তুতির আগে এটিই হবে তাদের শেষ হোম ম্যাচ।